বাখমুত দখলে নিয়ে ইউক্রেনজুড়ে রুশ মিসাইল হামলা

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০১:২৩ পিএম

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাখমুত দখলের পর ইউক্রেনজুড়ে গণহারে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। যদিও শহরটি এখনো নিজেদের নিয়ন্ত্রণে বলে জানিয়েছে কিয়েভ। 

এদিকে, ন্যাটো প্রধান জানান, কয়েকদিনের মধ্যে বাখমুতের পতন ঘটবে। প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করেন, বাখমুত হাতছাড়া হলে আশপাশের শহর দখল মস্কোর জন্য সহজ হয়ে যাবে। 

উত্তরের খারকিভ থেকে দক্ষিণের ওডেসা, পশ্চিমের জাইটোমির পর্যন্ত ইউক্রেনজুড়ে বিভিন্ন স্থাপনায় গণহারে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। 

বৃহস্পতিবার সকালের হামলা থেকে বাদ যায়নি বেসামরিক স্থাপনা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছেন বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। ইউক্রেনজুড়ে হামলার পাশাপাশি বাখমুতে চলছে দুপক্ষের তীব্র লড়াই। 

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেন, বাখমুত কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়ার দখলে গেলে আশপাশের শহর রুশ বাহিনীর জন্য উন্মুক্ত হয়ে যাবে। 

ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ জানান, আগামী কয়েকদিনের মধ্যে পতন ঘটবে বাখমুতের। জয়ের জন্য রাশিয়া সৈন্য সংখ্যা বাড়িয়েছে, শক্তি বাড়িয়েছে। 

বাখমুত লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান জানান ইয়েভজেনি প্রিগোজিন। তিনি বলেন, রুশ বাহিনী বাখমুতের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। 

যদিও এ দাবি অস্বীকার করেছে ইউক্রেন। মার্কিন কর্মকর্তা এভ্রিল হেইনেস সিনেটের শুনানিতে বলেন, বাখমুত দখল মানে রাশিয়ার যুদ্ধজয় নয়।

এদিকে, ইউক্রেনের জন্য গোলাবারুদ এবং নিজেদের মজুদের ঘাটতি পূরণে যৌথভাবে আরো এক বিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র তৈরি জন্য সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে ইইউ।

আর নর্ড স্ট্রিম হামলার জন্য গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রকে দায়ী করা হচ্ছিলো। নিউইয়র্ক টাইমস জানায়, ইউক্রেনপন্থীরা এ হামলা চালিয়েছে। জেলেনস্কির সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। 

এসবের মধ্যই কিয়েভ সফরের পর শস্য রপ্তানি চুক্তি নবায়নে আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন জাতিসংঘের বাণিজ্যবিষয়ক এক সিনিয়র কর্মকর্তা। 

সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ শস্য রপ্তানিকারক ইউক্রেন। চুক্তি নবায়ন খুবই গুরুত্বপূর্ণ। 


একাত্তর/এআর

আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে রক্তক্ষয়ী ও বিধ্বংসী পাল্টাপাল্টি যুদ্ধ। সোমবার ইরানের কয়েকটি সামরিক অঞ্চলে ইসরাইলি বিমান বাহিনী ভয়াবহ হামলা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর