গুলিস্তানের ভবনের ভেতরে আর মৃতদেহ নেই: ফায়ার সার্ভিস

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৪:২৫ পিএম

গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে বিধ্বস্ত ভবন থেকে মেহেদী হাসান স্বপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপরই ভবনে আর কোন মৃতদেহ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সে হিসেবে বিস্ফোরণ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিটে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি স্যানেটারী ব্যবসায়ী মেহেদী হাসান স্বপন। নিহতের স্বজন স্যানেটারী ব্যবসায়ী আব্দুস সাত্তার বাবুল মৃতদেহ শনাক্ত করেন।

ক্ষতিগ্রস্ত ভবনের সামনে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুাজ্জামান বলেন, উদ্ধার হওয়া মরদেহের ওজন প্রায় ১২০ কেজি, এজন্য দুটি ব্যাগ ব্যবহার করতে হয়েছে। মরদেহ মেহেদী হাসান স্বপনের সঙ্গে মিলে যায়। ভবনে আর কোনো মৃতদেহ নেই।

দুর্ঘটনার তদন্ত কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, কাজ শুরু করেছে তদন্ত কমিটি। ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবেন।

স্বপনের মৃতদেহ পাওয়ায় ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞ জানান নিহতের স্বজন আব্দুস সাত্তার বাবুল।

এসময় তিনি বলেন, স্বজন হারিয়েছি, কর্মচারী হারিয়েছি। আমাদের দোকানে ৪-৫ কোটি টাকারও ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আরো একজনের মরদেহ উদ্ধার

প্রসঙ্গত, গত তিনদিন ধরে ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্টে থাকা দোকান বাংলাদেশ স্যানিটারি ম্যানেজার মেহেদী হাসান স্বপনের মৃতদেহের খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ এ ব্যবসায়ীর খোঁজে আজ সকাল সোয়া ৯টায় অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর