ক্যাফে কুইন ভবন নিয়ে সিদ্ধান্ত দ্রুততম সময়ে: রাজউক

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৬:৩৬ পিএম

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বহুতল ভবনটি ভেঙে ফেলা হবে, নাকি সংস্কার হবে তা দ্রুততম সময়ের মধ্যেই জানানো হবে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তদন্ত কমিটি। এই বিস্ফোরণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২২ জন।

বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন দেখতে গিয়ে রাজউক তদন্ত দলের সদস্য মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, বেসমেন্টসহ নিচতলার কলাম ও পিলার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে ভবনটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। দেরি হলে বিপদের ঝুঁকি আছে।

তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যেই জানানো হবে কি করা হবে। তবে ভবন এখন ঝুঁকিপূর্ণ। তাই প্রথমে এটাকে স্ট্যাবল (স্থিতিশীল) করতে হবে। এরপর সংস্কার করলে ভবনটি নিরাপদ হবে নাকি ঝুঁকি থাকবে তা জানানো হবে। এনিয়ে তদন্ত দল বৈঠকে বসবে।

মেজর শামসুদ্দিন আহমেদ বলেন, ভবনের ২৪ কলামের মধ্যে ৯টি কলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের তদন্ত কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যেই জানাতে পারবো বলে আশা করছি। তবে ভবনটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

রাজধানীর ক্যাফে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণের তিন দিন পরও কোনো নথি খুঁজে পায়নি রাজউক। নথির খোঁজ করা হচ্ছে। নথি পাওয়া গেলে বোঝা যাবে ভবনটির কতো তলার অনুমোদন ছিলো। সাততলা ভবনটি ৪৫ বছরের পুরনো।

যার হাত ধরে ভবনটি তৈরি হয়, তিনি মারা গেছেন প্রায় এক দশক আগে। এখন তার ছেলেদের মালিকানায় রয়েছে ভবনটি। নিচের দুটি ফ্লোরে ছিল মূলত স্যানিটারি সামগ্রীর দোকান ও গুদাম, তৃতীয় তলায় ছিল ‘ক্যাফে কুইন’ নামে একটি রেস্তোরাঁ, যেটি বেশ কয়েক বছর ধরে বন্ধ।

বন্ধ হয়ে যাওয়া ওই খাবারের দোকানের কারণেই সাত তলা দালানটি ‘ক্যাফে কুইন ভবন’ নামে পরিচিতি পেয়েছে। এর ওপরের কয়েকটি ফ্লোর ছিল আবাসিক। সেখানে কিছু ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়, কিছু ফ্ল্যাটে মালিকদের পরিবার থাকত। তবে দুর্ঘটনার পর তাদের পাওয়া যায়নি।

এদিকে তৃতীয় দিনের উদ্ধার অভিযানে নেমে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ভবনটির ভেতর থেকে নিখোঁজ স্বপনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তিনি ভবনের নিচে থাকা একটি স্যানিটারি দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার বিকেলে যখন সরগরম কেনাবেচা চলছিল, তখন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ভবনের নিচের অংশে। তাতে নর্থ সাউথ রোডের ১৮০/১ নম্বর হোল্ডিংয়ের ওই ভবনের নিচের দুটি ফ্লোরের ছাদের একাংশ ধসে বেসমেন্টে পড়ে।

সাততলা ভবনটির দুই পাশে আছে আরও দুই বহুতল ভবন। দক্ষিণপাশে সাততলা ভবন ঘেঁষেই তৈরি হয়েছে ক্যাফে কুইন ভবন। উত্তরপাশে ভবনের সঙ্গে ফাঁকা রাখা হয়েছে দু’ফুট। বিস্ফোরণে ক্যাফে কুইন ভবনের নিচতলার উত্তরপাশের সালু এন্টারপ্রাইজ ও দক্ষিণের ভবনের নিচতলার বাদশা ট্রেডিং সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: গুলিস্তানের ভবনের ভেতরে আর মৃতদেহ নেই: ফায়ার সার্ভিস

সাততলা ভবনের আন্ডারগ্রাউন্ড, একতলা ও দোতলা স্যানিটারির দোকান, তৃতীয় তলায় ‘সুজুতি এন্টারপ্রাইজ’ আর চতুর্থ ও পঞ্চম তলায় ভবন মালিকের দুই ছেলে ও পরিবার থাকত। পঞ্চম ও ষষ্ঠ তলায় থাকত ভাড়াটিয়া। ভবনটির মূল মালিক ছিলেন রেজাউর রহমান।

তার তিন ছেলে। এদের একজন থাকেন দেশের বাইরে। দুই জন ওই ভবনেই থাকেন। তবে ভবন মালিকদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাদের নামও কেউ বলতে পারছিলেন না। রেজাউর রহমান মারা যাওয়ার পর খাবার হোটেলটি আর চালাননি ছেলেরা।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর