ঘরের মেঝেতে পড়েছিল নারী ভিক্ষুকের মরদেহ

আপডেট : ১১ মার্চ ২০২৩, ০৭:১১ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জের ভিকাখালী গ্রামে নিজ বসত ঘরের মেঝে থেকে খোকরন বিবি (৫২) নামের এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত খোকরন বিবি মির্জাগঞ্জ ইউনিয়নের মৃত মেনাজ হাওলাদারের মেয়ে। তিনি ভিক্ষা এবং অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় খোকরন বিবি শুক্রবার ভিক্ষা শেষে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী মৃধা বাড়ীর এহসান মৃধার মেয়ে তানজিলা (১৫) তার ভাইয়ের সুন্নতে খাতনা (মুসলমানি) অনুষ্ঠানের দাওয়াত দেয়ার জন্য খোকরন বিবির বাড়িতে গেলে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে ডাক চিৎকার দেন।

প্রতিবেশীরা ছুটে এসে তার মরদেহ দেখতে পায়। পরে সংবাদ পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ সাড়ে দশটায় ঘটনাস্থলে পৌঁছে বসত ঘরের মেঝে থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে আগুন: সাড়ে সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

নিহতের স্বামী মারা যাওয়ায় একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে ঐ বাড়িতে একাই থাকতেন খোকরন বিবি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, নিহতের চোখের বামপাশে আঘাতের চিহ্ন আছে। তাছাড়া গলায়ও ফাঁসের চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইডি টিম যৌথভাবে কাজ করছে।


একাত্তর/আরএ

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর