রাবিতে শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা বন্ধ

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১০:৩৪ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে রাবি প্রশাসন। আগামীকাল রোববার (১২ মার্চ) ও সোমবার (১৩ মার্চ) এই দু'দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। 

শনিবার (১১ মার্চ) এক জরুরি বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণ দেখিয়ে এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে মঙ্গলবার (১৪ মার্চ) থেকে আবার শুরু হবে ক্লাস-পরীক্ষা।

এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। এসময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। 

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে এ ঘটনায় অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন।

শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী শনিবার বিকেলে সৈয়দপুর থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় বাসের ভাড়া নিয়ে তার সঙ্গে বাসের চালক-হেলপার খারাপ আচরণ করেন। বিনোদপুর গেটে এলে ওই শিক্ষার্থীর সঙ্গে আবারও বাগবিতণ্ডায় জড়ান চালক-হেলপার।

image

আরও পড়ুন: উৎক্ষেপণের জন্য প্রস্তুত বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রকেট

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়ে এর প্রতিবাদ জানান। সেইসঙ্গে চালক-হেলপারকে মারধর করেন তারা। এ নিয়ে স্থানীয় এক ব্যক্তি এসে শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালে উভয়পক্ষের সংঘর্ষ শুরু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতানা ইসলাম বলেন, ‌‘শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। কতজন আহত হয়েছেন, এখনও নিশ্চিত করে জানতে পারিনি।’


একাত্তর/আরবিএস 

হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাকুন্দিয়া থানার অফিসার...
লক্ষ্মীপুর পৌর শহরে জারি করা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ ও ‘জুলাই যোদ্ধা ফোর্স’-এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লক্ষ্মীপুর সদর মডেল...
মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর