সাংবাদিককে ডেকে এনে পেটালেন কাউন্সিলর

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

নরসিংদীর পলাশে ফারদিন হাসান দীপ্ত (২০) নামে এক সাংবাদিককে রাস্তা থেকে ডেকে এনে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে জাহিদ হাসান নামে এক কাউন্সিলরের বিরুদ্ধে।

সোমবার (১৩ মার্চ) দুপুরে পলাশ উপজেলা পরিষদের নির্মাণাধীন একটি ভবনের ভিতর এই মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ফারদিন হাসান দিপ্তর মা আফিয়া বেগম বাদি হয়ে পলাশ থানায় অভিযুক্ত কাউন্সিলর জাহিদ হাসান ও অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত জাহিদ হাসান উপজেলার দড়িহাওলা পাড়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে। ও ঘোড়াশাল পৌর সভার ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর। অন্যদিকে ফারদিন হাসান দিপ্ত একই গ্রামের প্রবাসী নূর মোহাম্মদের ছেলে। সে দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার পলাশ উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য।

ফারদির হাসান দিপ্ত জানান, দুপুর ১টার দিকে উপজেলার পরিষদের পুকুর পাড়ে সামনে রাস্তায় তার এক পরিচিত ব্যক্তির সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় পাশের একটি নিমার্ণাধীন ভবন থেকে জাহিদ কমিশনার দুইজন লোক পাঠিয়ে তাকে ডেকে আনতে বলে। এসময় দিপ্ত তাদের একটু পরে দেখা করছে বললে কমিশনার ক্ষিপ্ত হয়ে তাকে জোড়পূর্বক নিমার্ণাধীন ভবনে ভিতর তুলে আনেন। পরে সেখানে কোনো কথা বুঝে উঠার আগেই কমিশনার তাকে চড় থাপ্পর ও কিলগুষি মারতে থাকেন। একপর্যায়ে ভবনের ভিতর নিমার্ণ কাজে ব্যবহত বেলচা দিয়ে পিটিয়ে আহত করে। পরে বেয়াদবি করার কথা বলে পায়ে ধরিয়ে মাপ চাওয়ানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়। এসময় আহত ফারদিন হাসান দীপ্ত অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

image

অভিযুক্ত জাহিদ হাসান ও সাংবাদিক ফারদির হাসান দিপ্ত

এ বিষয়ে অভিযুক্ত জাহিদ হাসান বলেন, তাকে ডেকে আনার পর সে আমার সাথে বেয়াদবি করায় তাকে শাসন করা হয়।

এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন পলাশ উপজেলা প্রেসক্লাব, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা। অভিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিও জানান তারা।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে কাউন্সিলর জাহিদ হাসান ও অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

একাত্তর/আরবিএস  

বাগেরহাটে সদর এলাকার হারিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় চায়ের দোকানের সামনে এস এম হায়াত উদ্দিন নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে মারধর ও অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। 
মাদারীপুরের প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান খান মারা গেছেন। বুধবার (১১ জুন) ভোরে ঢাকার হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
কক্সবাজারে সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় খুলনার সাবেক কাউন্সিলর টিপু হত্যায় আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। পুলিশের দাবি, গ্রেপ্তাররা হত্যায়...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর