শেরপুরে ডলার জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৫:১৭ পিএম

শেরপুরের শ্রীবরদীতে ডলার প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নিয়মিত মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার (১৫ মার্চ) রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের তিনানী ভেলুয়া মোড় থেকে তাদের গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার করা হয় নগদ ছয় লাখ ৭৫ হাজার টাকা।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হচ্ছেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নতুন মালমারা এলাকার মো. মামুদ আলী (৩৮) ও মো. বাদশা মণ্ডল (৩৪)। 

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, ১৫ মার্চ শেরপুরের শ্রীবরদী উপজেলার তিনানী ভেলুয়া মোড় এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানকালে একটি মোটরসাইকেলে ধূসর কালো রঙের ব্যাগসহ দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে ওই ব্যাগ তল্লাশি করে ছয় লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। 

তিনি জানান, টাকার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক কোন জবাব দিতে পারেনি। পরে পুলিশের প্রাথমিক তদন্তে মামুদ আলী ও বাদশা মণ্ডলের বিষয়ে তদন্ত করে তারা ডলার জালিয়াতি চক্রের সদস্য বলে জানতে পারে পুলিশ। 

আরও পড়ুন: বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই গ্রেপ্তার

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় বৃহস্পতিবার নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সোলেমান (৩৪) বাদী হয়ে ওই দুজনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।


একাত্তর/এসজে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর