ইয়েমেনে হুতিদের অস্ত্র সরবরাহ করবে না ইরান

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০৫:২০ পিএম

চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চুক্তির অংশ হিসেবে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ না করতে সম্মত হয়েছে ইরান।

বৃহস্পতিবার (১৬ মার্চ) মার্কিন ও সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। 

ওয়ালস্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে বলা হয়, তেহরানের এ পদক্ষেপ ইয়েমেনে শান্তি অর্জনের নতুন প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে। কারণ এটি সংঘাতের অবসানের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্য জঙ্গি গোষ্ঠীটির ওপর চাপ সৃষ্টি করতে পারে। হুতিরা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান প্রত্যাখ্যান করার পর গত বছর দেশটিতে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় যুদ্ধবিরতি মাত্র ছয় মাস স্থায়ী ছিল।

অবশ্য তেহরান কখনোই প্রকাশ্যে হুতিদের অস্ত্র সরবরাহের কথা স্বীকার না করলেও জাতিসংঘের পরিদর্শকরা বারবার জব্দ করা অস্ত্রের চালানগুলো ইরান থেকে আসা বলে শনাক্ত করেছেন।

মার্কিন ও সৌদি কর্মকর্তারা বলছেন, ইরান যদি হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে সংঘাত বন্ধ করতে একটি চুক্তিতে পৌঁছাতে চাপে পড়বে সশস্ত্র গোষ্ঠীটি।

তারা আরও জানান, ইরান দরকষাকষি বাদ দিয়ে দুই মাসের মধ্যে দূতাবাস চালুর উদ্যোগ বাস্তবায়ন করে কিনা তা পর্যবেক্ষণ করছেন তারা।

এক সৌদি কর্মকর্তা বলেছেন, সৌদি আরব প্রত্যাশা করছে হুতিদের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার প্রতি শ্রদ্ধা জানাবে ইরান। অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে গেলে সৌদি আরবে হামলা ও ইয়েমেনে আরও ভূখণ্ড দখল হুতিদের জন্য কঠিন হয়ে যাবে।

এক মার্কিন কর্মকর্তা বলেন, সৌদি-ইরান সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তিটি অদূর ভবিষ্যতে ইয়েমেনে একটি চুক্তির সম্ভাবনাকে জোরদার করেছে। ইয়েমেনে সংঘাত নিয়ে ইরানের আচরণ হবে গত সপ্তাহে সই করা চুক্তির জন্য পরীক্ষা।

এদিকে, ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস বুধবার (১৫ মার্চ) সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করার সাম্প্রতিক চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা ইয়েমেনি সংঘাতের অবসানের জন্য আলোচনার ‘পরিধি ও গভীরতায় এক ধাপ পরিবর্তন’ দেখা যাচ্ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ চুক্তিকে স্বাগত জানিয়ে উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য ইরান ও সৌদি আরবের মধ্যে সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।

জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি গেং শুয়াং বলেন, অনিশ্চয়তা ও অস্থিতিশীলতায় ভরা আজকের বিশ্বের জন্য এই চুক্তি একটি সুসংবাদ। এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা, সংহতি ও সহযোগিতার ক্ষেত্রে এটি ইতিবাচক। এ চুক্তি ইয়েমেনের পরিস্থিতির উন্নতির জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: ইউক্রেনে গণহত্যার প্রমাণ পায়নি জাতিসংঘের তদন্ত কমিশন

দীর্ঘ সাত বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন ও দূতাবাস পুনরায় চালু করতে চলতি মাসেই সম্মত হয়েছে  সৌদি আরব ও ইরান। তেহরান বলছে, এই চুক্তি ইয়েমেনে যুদ্ধের একটি রাজনৈতিক সমাধান আনতে সাহায্য করবে। ২০১৪ সালের পর থেকে ইয়েমেনের গৃহযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয় ইরান ও সৌদি আরব। তবে উভয় দেশই পরস্পরবিরোধী পক্ষকে সহযোগিতা করে আসছে। যুদ্ধে ইয়েমেনে মানবিক বিপর্যয় ও হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন। 


একাত্তর/জো 

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর