ইউক্রেনে গণহত্যার প্রমাণ পায়নি জাতিসংঘের তদন্ত কমিশন

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০৬:৫১ পিএম

রাশিয়ার ইউক্রেন অভিযানের পর ওঠা গণহত্যা সংঘটিত হওয়ার দাবির পক্ষে এখনও কোনো প্রমাণ খুঁজে পায়নি জাতিসংঘ সমর্থিত তদন্ত কমিশন। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন অব ইনকোয়্যারি অন ইউক্রেন’র প্রধান নরওয়ের বিচারক এরিক মোজ জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর: এএফপি। 

সংবাদ সম্মেলনে প্রকাশিত জাতিসংঘের ওই তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, শীতে জ্বালানী অবকাঠামোতে হামলা করে লাখ লাখ মানুষকে বিদ্যুৎবিচ্ছিন্ন করে ফেলার মতো ‘সিস্টেম্যাটিক টর্চার’, হাজার হাজার শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাশিয়ায় নিয়ে রাখা, অমানবিকভাবে বন্দী করে রাখা, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের নানা প্রমাণ পাওয়া গেলেও গণহত্যার কোনো প্রমাণ মেলেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, রুশ বন্দীশিবিরে আটকে রাখা ইউক্রেনীয়দের সামরিক টেলিফোনের মাধ্যমে বৈদ্যুতিক শক দেয়া হয় যাকে ‘কল টু পুতিন’ ট্রিটমেন্ট নামে আখ্যায়িত করা হয়। এছাড়াও তাদের সিলিং থেকে উল্টো করে ঝুলিয়ে রাখা হতো যাকে ‘প্যারট পজিশন’ নাম দেয়া হয়। 

আরও পড়ুন: ককপিটে কফি খেয়ে বিপাকে দুই ভারতীয় পাইলট

তদন্ত কমিশনের প্রধান নরওয়ের বিচারক এরিক মোজ বলেন, ইউক্রেনে এমন কোনো ঘটনা তারা খুঁজে পাননি, যা থেকে গণহত্যার বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। তবে তারা ফলোআপ তদন্ত চালিয়ে যাবেন বলেও জানান।


একাত্তর/জো

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যেই নতুন করে বাণিজ্যিক মেরুকরণের জল্পনা শুরু হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা তথা মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং রুশ...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে এক নারকীয় ও বর্বরোচিত হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের ভয়াবহ ঢেউ ছড়েছে মস্কো, যা সাম্প্রতিক...
জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সরাসরি ও সহিংস সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির বহিরাগত গোয়েন্দা সংস্থা 'বিএনডি'-র প্রধান মার্টিন ইয়েগার। সোমবার...
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চরম উত্তেজনার মধ্যেই নজিরবিহীন এক ঝটিকা সফরে কিয়েভে পৌঁছেছেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডারিক মার্জ।...
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রভিত্তিক শুরুর ঠিক আগমুহূর্তে স্থগিত করা হয়েছে। 
নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ভুয়া ওয়েবসাইট তৈরি করে অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রলোভনে ২৪ লাখ ১৯ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের...
‘গড়ি একসাথে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’ লক্ষ্য ও ‘শিক্ষা, সংযম, শৃঙ্খলা’ মূলমন্ত্রকে সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অলাভজনক ও জনকল্যাণমূলক সংস্থা ‘শাহীন কেয়ার্স ট্রাস্ট’। 
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চলাচল পুনরায় চালুর আগ্রহ প্রকাশ করেছে নয়াদিল্লি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি ঢাকা। রেলপথ মন্ত্রণালয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর