রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের ভবনে আগুন

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০৬:৫০ পিএম

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তোভ-অন-দনে রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) ব্যবহৃত একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর: বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভবনটিতে ভয়াবহ আগুন ও চারপাশে ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে। 

রোস্তভের আঞ্চলিক গভর্নর ভাসিলি গোলুবেভ জানিয়েছেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ভবনটি যে রাস্তায় অবস্থিত, তার চারপাশ ঘিরে ফেলা হয়েছে। আগুন ৮০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানান তিনি। 

এফএসবির আঞ্চলিক সীমান্ত টহল বিভাগের দুইতলা ভবনে অগ্নিকাণ্ড হয়। এফএসবি রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা, কাউন্টার ইন্টেলিজেন্স, সীমান্ত সুরক্ষা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় কাজ করে। 

এফএসবির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে হতাহতের ঘটনাও নিশ্চিত করা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। 

রুশ গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: ইয়েমেনে হুতিদের অস্ত্র সরবরাহ করবে না ইরান

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার সরকারি ভবনগুলোতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে ইউক্রেন এসব অগ্নিকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক টুইটারে বলেন, এসব রাশিয়ার ‘আতঙ্কের বহিঃপ্রকাশ’। ইউক্রেন এতে হস্তক্ষেপ করে না, তবে আনন্দের সঙ্গে উপভোগ করছে। 


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর