ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় কলেজছাত্রের মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৬:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নাকের পলিপাসের অপারেশন করতে গিয়ে `ভুল চিকিৎসায়' এক কলেজছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

শনিবার (১৮ মার্চ) সকালে আইসিইউ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

জানা গেছে, নিহত ইসতিয়াক আহমেদ ইকরাম (২২) সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সম্প্রতি পৌর ডিগ্রী কলেজে থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়া মাত্রই আল-খলিল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের ওই হাসপাতালে গিয়ে বিক্ষোভ শুরু করে নিহতের স্বজনরা। তারা এসময় ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।

এদিকে, ঘটনার পর থেকেই হাসপাতালে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে কর্তৃপক্ষ। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় নাকের সমস্যা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের জেল রোডে আল-খলিল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন ইকরাম। বিকেল তিনটার সময় হাসপাতালের সার্জন ডাক্তার মো. রাফিউল আলম ও এনেস্থেসিয়া চিকিৎসক ফৌজিয়া মমতাজ সুপ্তিv তত্ত্বাবধানে তার নাকের পলিপাস অপারেশন করা হয়। 

এরপর তাকে আশঙ্কাজনক ও অচেতন অবস্থায় বেডে নেওয়া হলে রোগীর করুণ অবস্থা দেখে পরিবারের লোকজন চিৎকার শুরু করেন। রোগীর জ্ঞান না ফেরায় হাসপাতালের লোকজন পরিবারের কাউকে না জানিয়ে ইকরামকে শহরের আইসিইউ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তরিত করে পালিয়ে যায়। সেখানে শনিবার সকালে অচেতন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের বড় ভাই বাচ্চু মিয়া সদর মডেল থানায় একটি অভিযোগ করেছেন।

আরও পড়ুন: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ একরাম উল্লাহ্ বলেন, লিখিত অভিযোগ পেলে সরেজমিন তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ করেছে পরিবার। এতে আল-খলিল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান খলিলুর বশির মানিক, হাসপাতালের সার্জন ডাক্তার মো. রাফিউল আলম ও এনেস্থিসিয়া চিকিৎসক ফৌজিয়া আক্তার টিকলির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর