মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সশস্ত্র হামলায় ৯ চীনা নিহত

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৪:২৯ পিএম

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের বাম্বারি অঞ্চলে একটি খনিতে সশস্ত্র হামলায় ৯ চীনা নাগরিক নিহত হয়েছে। স্থানীয় এক মেয়রের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

নিহতরা শহর থেকে ২৫ কিলোমিটার দূরবর্তী ‘গোল্ড কোস্ট গ্রুপ’ পরিচালিত একটি সাইটের চীনা শ্রমিক ছিল উল্লেখ করে বাম্বারির মেয়র আবেল ম্যাচিপাতা বলেন, আমরা ৯ জনের মৃতদেহ ও দু’জনকে আহতাবস্থায় উদ্ধার করেছি। 

তিনি আরও বলেন, ভোর ৫টার দিকে সশস্ত্র ব্যক্তিরা এ হামলা চালায়।

স্থানীয় একটি নিরাপত্তা সূত্র হতাহতদের সংখ্যা ও জাতীয়তা নিশ্চিত করেছে।

তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনও হামলার বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। অন্যদিকে কেউ এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে চীনা দূতাবাসের সঙ্গে এএফপি যোগাযোগ করলে দূতাবাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুন: মরদেহ উদ্ধারে পদক পেলো র‍্যাবের কুকুর

একজন এএফপি’র সাংবাদিক জানান, নিহতদের মৃতদেহ বানগুইয়ের একটি হাসপাতালে পাঠানো করা হয়েছে। চীনা রাষ্ট্রদূত লি কিনফেং ও সিএআর পররাষ্ট্রমন্ত্রী সিলভি বাইপো টেমন সেখানে উপস্থিত ছিলেন।

২০১৩ সালে মুসলিম সশস্ত্র গোষ্ঠী কর্তৃক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজের ক্ষমতাচ্যুতির পর থেকে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে গৃহযুদ্ধ শুরু হয়।


একাত্তর/আরবিএস  

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর