সিএনএন’কে প্রধানমন্ত্রী

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বাংলাদেশ সমর্থন করে না: প্রধানমন্ত্রী

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০৯:৫৯ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বা যুদ্ধ বাংলাদেশ সমর্থন করে না। তিনি বলেন, বাংলাদেশ মনে করে, যেকোনো সংঘাত আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব। যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ গণমাধ্যম সিএনএনের জ্যেষ্ঠ সাংবাদিক রিচার্ড কোয়েস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মার্চের শুরুতেই বাংলাদেশ বিজনেস সামিট উপলক্ষে ঢাকা সফর করেন মার্কিন গণমাধ্যম সিএনএনের বিজনেস মিন্স কোয়েস্ট শো’য়ের জনপ্রিয় উপস্থাপক রিচার্ড কোয়েস্ট। সে সঙ্গে তার অন্যতম উদ্দেশ্য ছিলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেয়া।

সেই সাক্ষাৎকারের প্রথম ভাগ এরইমধ্যে প্রচার করেছে সিএনএন। এই সাক্ষাৎকারে রিচার্ড কোয়েস্টের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা। খোলামেলা সেই আলোচনার শুরুতেই শেখ হাসিনার কাছে প্রশ্ন ছিলো রাশিয়া আগ্রাসনের বিপক্ষে বাংলাদেশের অবস্থান নিয়ে।

জবাবে বাংলাদেশের সরকার প্রধান বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। যদি কোনো সংঘাত থাকে, আলোচনার মাধ্যমে প্রতিটি বিষয়ে সমাধান করতে চাই। আমরা কোন ভাবেই আগ্রাসন বা সংঘাতকে সমর্থন করি না। আমাদের পররাষ্ট্র নীতি পরিষ্কার। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আমরা এই নীতি অনুসরণ করি। যখন কোথাও মানবাধিকার লঙ্ঘিত হয় বা আগ্রাসন হয়, তখন আমরা বিরোধিতা করি। কিন্তু একটা যুদ্ধ একতরফাভাবে শুরু হয় না। দুই পক্ষেরই দায় থাকে। আমি মনে করি, বিশ্ব নেতাদের আরো এগিয়ে আসা উচিত এই যুদ্ধ বন্ধে। কারণ যুদ্ধের কারণে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।

চীনের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা আসলে সকলের বন্ধু। চীন, ভারত, যুক্তরাষ্ট্র সকলের সাথেই আমাদের সম্পর্ক রয়েছে। যারা আমাদের সহায়তা করবে, উন্নয়নে করবে আমরা তাদেরই সাথে থাকবো। চীন আমাদের উন্নয়ন অংশীদার, তারা বাংলাদেশে বিনিয়োগ করেছে, অবকাঠামো তৈরিতে সহায়তা করছে, এটুকুই…। আমরা কারো উপর নির্ভরশীল নই।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন আরো ৪০ হাজার পরিবার

আন্তর্জাতিক ঋণ সহায়তা প্রসঙ্গে শেখ হাসিনা তার সরকারের অবস্থান পরিষ্কার করে বলেন,  আমরা আমাদের ঋণ বা উন্নয়ন বিষয়ে খুবই সতর্ক। যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে সব প্রকল্পে আমাদের লাভ হয়, আমরা সুফল পাই, আমরা সেগুলো বিবেচনা করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিশ্ব ব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেই। চীনের সাথে আমাদের ঋণ খুবই কম। এটি শ্রীলঙ্কার মতো নয়। আরেকটি বিষয় হলো, সব সময় আমরা নিজস্ব সম্পদ ব্যবহার করে উন্নয়নের চেষ্টা করি।

সাক্ষাৎকার নেওয়ার এক পর্যায়ে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া এবং তাদের দেখাশোনার জন্য বাংলাদেশের সরকার প্রধানকে ধন্যবাদও জানান সিএনএনের প্রতিবেদক রিচার্ড কোয়েস্ট।


একাত্তর/আরএ

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও...
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে লেবাননে যুদ্ধে নিহত বাংলাদেশি প্রবাসী দিপালী আক্তারের মরদেহ বৃহস্পতিবার দিনগত রাতে লেবাননের বৈরুত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। 
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে দশ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর