ফ্রান্সে বিক্ষোভের জেরে রাজা চার্লসের সফর স্থগিত

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৬:৫৬ পিএম

ফ্রান্সে অবসর নীতি সংস্কারের বিরুদ্ধে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে দেশটিতে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাষ্ট্রীয় সফর স্থগিত করা হয়েছে। 

শুক্রবার (২৪ মার্চ) ফ্রান্সের এলিসি প্রাসাদ জানিয়েছে, পরিকল্পিত পেনশন বিক্ষোভের দশম দিনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্যারিস এবং বোর্দো সফরটি রোববার (২৬ মার্চ) শুরু হওয়ার কথা ছিল, তবে জানুয়ারিতে বিক্ষোভ শুরু হওয়ার পর ফ্রান্স বৃহস্পতিবার সবচেয়ে খারাপ সহিংসতা দেখেছে।

এদিকে বাকিংহাম প্যালেস বলছে, ‘ফ্রান্সের পরিস্থিতির কারণে এই বিলম্ব হয়েছে’।

একটি বিবৃতিতে তারা জানায়, ‘ফ্রান্সের প্রেসিডেন্ট ব্রিটিশ সরকারকে সফর স্থগিত করতে বলার পরে’ সমস্ত পক্ষের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এলিসি প্যালেস জানিয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার সকালে রাজার সাথে কথা বলেছেন। 

তারা আরও জানায়, রাষ্ট্রীয় সফর যত তাড়াতাড়ি সম্ভব পুনঃনির্ধারিত করা হবে, ‘যাতে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিস্থিতিতে তাকে স্বাগত জানানো হয়’। 

বেশ কয়েকটি ফরাসি শহরে বৃহস্পতিবারের শান্তিপূর্ণ বিক্ষোভের পাশাপাশি সহিংসতার ঘটনা ঘটে, যাতে ১০ লাখেরও বেশি লোক অংশ নেয়। বোর্দোতে টাউন হলের প্রবেশদ্বার জ্বালিয়ে দেওয়া হয় এবং রাজধানী প্যারিসে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, প্যারিসের ৯০৩টি স্থানে আগুন জ্বালানো হয়েছে, যেখানে গত ৬ মার্চ থেকে আবর্জনা সংগ্রহ করা হয়নি। 

আরও পড়ুন: দক্ষিণ চীন সাগরে পুনরায় মার্কিন যুদ্ধজাহাজ

শুক্রবার সকাল থেকে ফরাসি কর্মকর্তারা জনসাধারণকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন যে ২৬ থেকে ২৯ মার্চ রাষ্ট্রীয় সফর হবে এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। 

রাজা চার্লস এবং ক্যামিলার প্যারিসের প্রাণকেন্দ্রে শ্যাম্প-এলিসি বরাবর যাত্রা এবং ভার্সাইতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সাথে একটি ভোজসভা করার কথা ছিল। কুইন কনসোর্টের প্যারিসের অন্যতম প্রধান আকর্ষণ মিউজে ডি’অরসেতে একটি শিল্প প্রদর্শনী খোলার কথা ছিল। এরপর তারা বোর্দোতে যাবে বলে আশা করা হচ্ছিলো। 


একাত্তর/এসজে

সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
সংযুক্ত আরব আমিরাতকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ‘গোপন’ সফরের খবর প্রকাশ্যে আসার পর এবং...
চলতি বছরের শুরুতে ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের উত্তাল দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাতে এক গোপন সফর করেছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার তিনি নিজেই এই দাবি করেছেন।...
ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর