দক্ষিণ চীন সাগরে পুনরায় মার্কিন যুদ্ধজাহাজ

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৫:৫৯ পিএম

দক্ষিণ চীন সাগরে চীনের প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে আবারও মার্কিন যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ করেছে বেইজিং। 

শুক্রবার (২৪ মার্চ) চীনা সমুদ্রসীমায় মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ‘মিলিয়াস’ অনুপ্রবেশ করে বলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি করে। খবর: রয়টার্স।

এর আগে, বৃহস্পতিবারও (২৩ মার্চ) মার্কিন যুদ্ধজাহাজটি নজরে পড়ায় সতর্কবার্তা জানিয়ে সেটিকে ফেরত পাঠায় চীন।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এ ধরনের উসকানিমূলক কাজ বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রকে। আমরা তাদের সতর্ক করছি। অন্যথায় আমরা শক্ত পদক্ষেপ নেবো।

চীনা অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার তেমন কোনও মন্তব্য না করলেও এবারে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। 

মার্কিন নৌবাহিনী বলছে, যুদ্ধজাহাজটি সমুদ্রপথে নৌ-চলাচলের অধিকার ও স্বাধীনতার অধিকারের মধ্যেই পরিচালনা করা হয়েছিল। নিয়মিতই দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌযান পরিচালনা করা হয় বলেও জানান তারা। 

এ বিষয়ে মার্কিন সপ্তম নৌবহর এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ চীন সাগরের ওপর চীনের বেআইনি দাবির কারণে সেখানে নৌ-চলাচলের স্বাধীনতা, মুক্ত ও বাধাহীন বাণিজ্যসহ সাগরটির উপকূলবর্তী দেশগুলোর সমুদ্রপথের স্বাধীনতার ওপর হুমকি সৃষ্টি হয়েছে।

দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দুই পরাশক্তির মধ্যে টানা দ্বিতীয় দিন এমন মুখোমুখি অবস্থান দেখা গেলো।

আরও পড়ুন: ভারতের তথ্যপাচারের অভিযোগ অনুমানমূলক: টিকটক সিইও

কৌশলগত দক্ষিণ চীন সাগরের জলপথের মাধ্যমে প্রতি বছর হাজার কোটি ডলারের বাণিজ্য হয়ে থাকে। প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। অবশ্য আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী চীনের এই দাবি ভিত্তিহীন। এছাড়া ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ব্রুনাইও দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে আসছে।


একাত্তর/জো 

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমা হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর দুটি শক্তিশালী যুদ্ধজাহাজ লক্ষ্য করে ভয়াবহ ও বিরামহীন হামলা চালিয়েছে ইরান। সোমবার মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার 'ইউএসএস ট্রক্সটান' এবং...
পারস্য উপসাগরের নীল জলরাশি এখন আক্ষরিক অর্থেই বারুদের স্তূপে পরিণত হয়েছে। হরমুজ প্রণালী কার দখলে থাকবে, ওয়াশিংটন নাকি তেহরান- এই প্রশ্নে সোমবার এক চরম নাটকীয় মুহূর্তের সাক্ষী হলো বিশ্ব। ইরানের...
হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা এখন এক অদ্ভুত ও চরম ঝুঁকিপূর্ণ মোড় নিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘস্থায়ী মার্কিন নৌ-অবরোধে পিষ্ট ইরান এখন মার্কিন যুদ্ধজাহাজ...
পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীর ছয়টি ট্যাকটিক্যাল যুদ্ধজাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এই অভিযানে বিপুল সংখ্যক মার্কিন সেনা...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর