পৈতৃক বাড়ি থেকে বড় বোনকে বের করে দিলেন ছোট বোন

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১২:৫৬ পিএম

আদালত আদেশ দিয়েছে পৈতৃক বাড়ি ভাগাভাগি করার। অথচ আদালতের নাজির ও পুলিশের সহায়তায় সেই বাড়ি থেকে বড় বোনকে বের করে দিয়েছেন ছোট বোন। 

জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের রেখে যাওয়া ধানমন্ডির বাড়ি নিয়ে দুই মেয়ের এ বিবাদ। বড় মেয়ে দিনা ইসলামের অভিযোগ, তাকে বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছেন ছোট বোন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক ও জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম ধানমন্ডির সেন্ট্রাল রোডের বাড়িতে বসবাস শুরু করেন স্বাধীনতা যুদ্ধের পর থেকেই।

২০১২ সালে অধ্যাপক নুরুল ইসলাম আর পরের বছর তার স্ত্রী মারা যায়। দুই মেয়ে ও এক ছেলে সবাই উচ্চ শিক্ষিত। বাবা মায়ের মৃত্যুর পর বড় মেয়ে প্রকৌশলী নীনা ইসলাম বাড়ির তৃতীয় তলায় একাই বসবাস করতেন। 

বড় ছেলে আহমেদ ইফতেখারুল ইসলাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান। তিনি পরিবার নিয়ে চট্টগ্রামে থাকেন। ছোট মেয়ে চিকিৎসক নীনা ইসলাম পরিবার নিয়ে থাকেন এই রাজধানীতে।

বড় মেয়ের অভিযোগ করেছেন, গেলো বৃহস্পতিবার সকালে পুলিশ, আইনজীবী ও তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতের নাজিরের সহযোগিতায় বাড়ির তৃতীয় তলা থেকে তাকে জোর করে বের করে দেয়। এ নিয়ে কখনও তাকে কোনো আইনি নোটিশও দেয়া হয়নি। 

এ বিষয়ে বাড়ির দখল নিতে আসা ছোট বোন নীনা ইসলামের বক্তব্য জানতে গেলে আদালতের নাজির তার পক্ষে গণমাধ্যমের উপর চড়াও হন। নীনা ইসলাম এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। তার আইনজীবী জানায়, সব কিছু আইন ও আদালতের মাধ্যমে হয়েছে। তবে বাড়ির তৃতীয় তলা আদালত ছোট মেয়ে নীনা ইসলামকে দিয়েছে এমন কোনো কাগজ তিনি দেখাতে পারেননি।

বড় মেয়ে দিনা ইসলামের দাবি, পৈত্রিক বাড়ি ভাগ করতে হলে সব ভাইবোনকে সঙ্গে নিয়েই হওয়া উচিত। তার অভিযোগ শুধু তৃতীয় তলা নয়, ছোট বোন পুরো বাড়ি দখলের পায়তারা করছে। এই তৎপরতার বিরুদ্ধে সুবিচারও চেয়েছেন তিনি।


একাত্তর/এসি

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর