বাখমুত যুদ্ধ ‘স্থিতিশীল’ হচ্ছে: ইউক্রেনীয় কমান্ডার

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১০:৪৮ এএম

ইউক্রেনের বাখমুত শহর দখলের জন্য যুদ্ধ ‘স্থিতিশীল’ হচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনীয় সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনি। 

এই মাসের শুরুতে পশ্চিমা কর্মকর্তারা অনুমান করেন, গত গ্রীষ্ম থেকে বাখমুতে ২০ থেকে ৩০ হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছে।

কিন্তু তা সত্ত্বেও, ইউক্রেনীয় সেনাদের ‘অসাধারণ প্রচেষ্টা’ রাশিয়াকে আটকে রেখেছে বলে মন্তব্য করেছেন ভ্যালেরি জালুঝনি। 

সাম্প্রতিক সময়ে বড় জয় অর্জন করতে ব্যর্থ হওয়ায় মস্কো একটি জয়ের জন্য মরিয়া। তবে তা সত্ত্বেও সামরিক বিশ্লেষকদের বিশ্বাস, বাখমুতের কৌশলগত মূল্য এখন অনেকটাই কম। এই শহরের গুরুত্ব এখন কেবল প্রতীকী বলে তাদের অভিমত।

ফেসবুকে এক পোস্টে লেফটেন্যান্ট জেনারেল জালুঝনি বলেন, ইউক্রেনের ফ্রন্টলাইনে পরিস্থিতি ‘বাখমুতের দিক থেকে সবচেয়ে কঠিন... প্রতিরক্ষা বাহিনীর প্রবল প্রচেষ্টার কারণে, আমরা পরিস্থিতি স্থিতিশীল করতে পারছি’।

লেফটেন্যান্ট জেনারেল জালুঝনি ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে যুক্তরাজ্যের চিফ অফ ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল স্যার টনি রাদাকিনের সাথে কথা বলার পরে এই পোস্ট করেন। তার মন্তব্য বাখমুতের জন্য দীর্ঘ যুদ্ধ সম্পর্কে ইউক্রেনের কর্মকর্তাদের সর্বশেষ ইতিবাচক সংকেত।

এর আগে বৃহস্পতিবার (২৪ মার্চ) দেশটির স্থল বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি বলেন, রুশ সেনারা বাখমুতের কাছে ‘ক্লান্ত" হয়ে পড়েছে।

রাশিয়া ‘জনশক্তি এবং সরঞ্জামের ক্ষতি সত্ত্বেও যে কোনও মূল্যে বাখমুত নেওয়ার আশা ছেড়ে দেয়নি... তারা উল্লেখযোগ্য শক্তি হারাচ্ছে’, যোগ করেন তিনি।

আরও পড়ুন: টেক্সাসে ট্রেনে শ্বাসরুদ্ধ হয়ে দুই অভিবাসীর মৃত্যু

এই সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাখমুতের কাছে ফ্রন্টলাইন পরিদর্শন করেন, যেখানে তিনি সর্বশেষ গিয়েছিলেন গত ডিসেম্বরে। 

বুধবার (২৩ মার্চ) যুক্তরাজ্য জানায়, বাখমুতের পশ্চিমে একটি ইউক্রেনীয় পাল্টা আক্রমণ শহরের একটি সরবরাহ রুটে চাপ উপশম করতে পারে এবং শহরটিতে রাশিয়ার আক্রমণ তার ‘সীমিত গতি’ হারাতে পারে।


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর