গাজীপুরে ডাকাতি ও খুনের ঘটনায় গ্রেপ্তার পাঁচ

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০১:৫০ পিএম

গাজীপুরে ডাকাতি ও কলেজছাত্র মাহিউস সুনান চৌধুরী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত কিছু টাকা ও গ্রিল কাটায় ব্যবহৃত যন্ত্র উদ্ধার করা হয়। 

শনিবার (২৫ মার্চ) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) মো. ইব্রাহিম খান। 

জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবু তাহের (২৯), মফিজ উদ্দিন (৩৭), খোকন মিয়া (৩০), আইজুল হাকিম (২৮) ও আব্দুল মালেক (৩২)। তাদের অধিকাংশের বাড়ি গাজীপুর সদরের সালনা এলাকায়। 

তিনি জানান, গত ১৩ মার্চ রাতে গাজীপুর সদরের দক্ষিণ সালনা এলাকার মেহজাবিন আক্তারের বাসায় ঢুকে ডাকাতদল তার ছেলে মাহিউস সুনান চৌধুরীকে হত্যা করে এবং ধারালো অস্ত্রের মুখে নগদ ২৫ হাজার টাকাসহ আনুমানিক পৌনে সাত লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। 

আরও পড়ুন: পদ্মাপাড়ে পড়ে থাকা গাড়িতে মিললো চালকের বস্তাবন্দী মরদেহ

তিনি আরও জানান, এ ঘটনায় জিএমপি সদর থানায় মামলা দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ করে সন্দেহভাজন আবু তাহেরকে বুধবার (২২ মার্চ) ঢাকা থেকে গ্রেপ্তার করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলের পাশের ধানক্ষেত থেকে লোহার তৈরি একটি কাটার জব্দ করা হয় এবং অপর চারজনকে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।


একাত্তর/এসজে

রাজধানীর প্রতিবেশী জেলা গাজীপুরের শিল্পাঞ্চলে চরম সংকট কাটিয়ে অবশেষে ফিরতে শুরু করেছে স্বস্তি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ ঘোষণার পর শিল্পাঞ্চলটিতে গ্যাসের চাপ বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কোনো আইন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন মনে হলে তার খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, সেই খসড়া আইন পর্যালোচনা করে...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২৩২ জন নতুন রোগী। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৭৯ জনে।...
ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। একই সঙ্গে স্থবির হয়ে থাকা এই প্রকল্পের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর