ইউরোপের বিভিন্ন দেশের সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারে সাইবার হামলা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

ইউরোপের বিভিন্ন দেশের সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারে আবারও সাইবার হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের দূর থেকেই নিয়ন্ত্রণ নিয়ে এসব ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছেন হ্যাকাররা। ফলে নষ্ট হচ্ছে সেগুলোতে থাকা বিপুল পরিমাণ খাদ্যপণ্য।

নভেম্বরের শুরুতে অন্তত সাতটি ইউরোপীয় দেশে এমন হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে আছে বেলজিয়াম, সুইডেন, নেদারল্যান্ডস, এস্তোনিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড ও আয়ারল্যান্ডের মতো দেশও। কিছু ঘটনায় সুপারমার্কেটগুলোর কোনো কোনো ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বাড়িয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত করা হয়। এতে মাংস, মাছ, দুধসহ পচনশীল খাদ্যপণ্য নষ্ট হয়ে যায়। অনেক দোকান বাধ্য হয়ে ফ্রিজ ও ফ্রিজারের পণ্য সরিয়ে নেয়।

এমন ঘটনায় সুইডেনের কোপ ও আইসিএ, বেলজিয়ামের ক্যারিফোর, ডেলহেইজ, ইন্টারমার্শে ও আয়ারল্যান্ডের সুপারভ্যালুসহ বেশ কয়েকটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলজিয়ামে শুধু ক্যারিফোরের ১৫টি দোকানে সমস্যা দেখা দেয়। আয়ারল্যান্ডে সুপারভ্যালুর ১৩টি দোকান এমন হামলার শিকার হয়।

এর আগে গত ১২ অক্টোবর ফ্রান্সের প্রায় ৭০০ সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থায় একই ধরনের সাইবার হামলা হয়েছিল। এতে কয়েক কোটি ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেটের সাথে যুক্ত ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা এসব হামলা চালাচ্ছে। পুরোনো সফটওয়্যার নিয়মিত হালনাগাদ না করায় ঝুঁকি আরও বাড়ছে।

তবে কারা এসব হামলার পেছনে রয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কোনো হ্যাকার গোষ্ঠীও দায় স্বীকার করেনি। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা বলছেন, এমন হামলা শুধু ব্যবসা নয়, পুরো খাদ্য সরবরাহব্যবস্থা ও ভোক্তাদের আস্থার জন্যও হুমকি।

একাত্তর/এফআর
চলতি বছরের প্রথম ৯ মাসে ইউরোপে ১ হাজার ৫২৫ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এতে প্রবৃদ্ধির হার ১৩ শতাংশের বেশি।
বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দা ও রাশিয়া-ইউক্রেণ যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের মধ্যেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে।চলতি বছরের জানুয়ারি থেকে জুন, এ সময়ে...
দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বড় পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে জানুয়ারি...
ভারতের ২০২৯ সালের পরবর্তী লোকসভা নির্বাচনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের পতন হবে বলে দাবি করেছেন কক্‌রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কেন্দ্রের এই সরকার পরিবর্তনের জন্য...
নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের সমাবেশস্থলের মঞ্চের সামনে থেকে কালো টেপে মোড়ানো ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। 
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ২৩৩ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর