সৌদির আরামকো টাওয়ারে আঘাত হানলো ইয়েমেনি মিসাইল

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোটের বিমান হামলায় অন্তত ২২ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পরদিনই সৌদি আরবের রাজধানী রিয়াদে কঠোর পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। রোববার ভোরের দিকে পরিচালিত এই হামলায় রিয়াদের অভিজাত কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত সৌদি রাষ্ট্রীয় জ্বালানি জায়ান্ট সৌদি আরামকোর টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ঘটনার সময় রিয়াদের আর্থিক কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এক প্রত্যক্ষদর্শী জানান, এই হামলার সুনির্দিষ্ট লক্ষ্য ছিল আরামকো টাওয়ার। আরও একাধিক প্রত্যক্ষদর্শীও সৌদি আরামকোর কার্যালয় ভবনে দৃশ্যমান ক্ষতির কথা নিশ্চিত করেছেন।

এদিকে, রিয়াদ অভিমুখে আসা দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। কিছু প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, মধ্যআকাশে ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট বা ধ্বংস করার পর তার জ্বলন্ত ধ্বংসাবশেষ আরামকো ভবনে গিয়ে পড়ায় এই ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে।

এই পাল্টা পদক্ষেপের ঠিক একদিন আগে, শনিবার বিকেলে ইয়েমেনের রাজধানী সানার উপকণ্ঠে একটি বেসামরিক আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় সৌদি আরব। স্থানীয় আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল জানায়, সানার বনি হুশাইশ জেলার আল-শরিয়া এলাকায় চালানো এই বিমান হামলায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ২২ জন নিহত এবং আরও ৩০ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হন।

গত জুলাই মাসে সৌদি আরব সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাবর্ষণ করার পর থেকেই উভয় পক্ষের মধ্যে এই নতুন উত্তেজনার সূচনা হয়। এর জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি বিমানবন্দর, তেল অবকাঠামো এবং লোহিত সাগরে সৌদি তেল ট্যাংকারগুলোতে হামলা চালিয়ে "ব্লকডের জবাবে ব্লকড" নীতি প্রয়োগ করে আসছে।

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাসে সানায় রিয়াদপন্থী সরকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ইয়েমেনে ব্যাপক ধ্বংসাত্মক বিমান হামলা ও অবরোধ শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। বহু বছর ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং ইয়েমেনে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবসৃষ্ট মানবিক সংকট তৈরি হয়েছে। তবে দীর্ঘ সময় পার হলেও সৌদি আরব তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং ইয়েমেনি বাহিনীর পাল্টা প্রতিরোধ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

তথ্যসূত্র: এএফপি-প্রেস টিভি

একাত্তর/এআরএস
ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের নিক্ষেপ করা চারটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আকাশে থাকা অবস্থায় ইন্টারসেপ্ট করে সফলভাবে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ক্ষেপণাস্ত্রগুলোর...
সৌদি আরবের রাজধানী রিয়াদসহ একাধিক গুরুত্বপূর্ণ শহর, আন্তর্জাতিক বিমানবন্দর, তেল শোধনাগার ও সামরিক ঘাঁটিতে ছয় দফায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি...
সৌদি আরবের ওপর হামলা বন্ধ ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইরানের মধ্যস্থতায় ইয়েমেনের হুথি মিলিশিয়াদের এক বিলিয়ন মার্কিন ডলার (১০০ কোটি ডলার) আর্থিক সহায়তা দেওয়ার একটি প্রস্তাব নিয়ে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আংশিক ফ্লাইট কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে এই বিমানবন্দরসহ সৌদির বেশ কয়েকটি...
রোহিঙ্গা সমস্যা সমাধানের মতো জাতীয় স্বার্থ ও মানবাধিকারের ইস্যুগুলোতে একটি সার্বিক জাতীয় রাজনৈতিক সমঝোতা জরুরি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ইসরাইলের রাজনীতিতে এক বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের বিতর্কিত ও প্রভাবশালী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রেখে নতুন সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব পাচ্ছেন তার...
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালীতে ইরানের সামুদ্রিক ট্রাফিক নিয়মনীতি অমান্য করায় তিনটি তেলের ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণের পর ভয়াবহ আগুন ধরে গেছে। রোববার...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মার্ক জাকারবার্গের তিন মেয়ে বাবার ২০০ বিলিয়ন ডলার সম্পদের বড় অংশই উত্তরাধিকার হিসেবে পাবে না। কারণ জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান নিজেদের বিপুল সম্পদের ৯৯ শতাংশই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর