বড় ভাইকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবলো ছোট ভাইও

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৪:১৩ পিএম

টাঙ্গাইলে যমুনা নদীতে স্নান করতে গিয়ে দুই ভাই ডুবে মারা গেছে। রোববার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে জেলার ভুঞাপুর উপজেলার খানুরবাড়ি এলাকায় যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)। সম্পর্কে তারা কাকাতো ভাই। তাদের মধ্যে সুজয় স্থানীয় একটি বিদ্যালয়ের দশম ও লিখন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, দুই ভাই বন্ধুদের সঙ্গে বা‌ড়ির পা‌শের যমুনা নদী‌তে স্নান কর‌তে গি‌য়ে‌ছিল। এসময় সাঁতার না জানায় বড় ভাই সুজয় পা‌নি‌তে হাবুডুবু খায়। তা‌কে বাঁচা‌তে ছোট ভাই লিখন এ‌গি‌য়ে গে‌লে সেও পা‌নি‌তে তলিয়ে যায়। প‌রে স্থানীয়রা তাদের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যায়। সেখানে চি‌কিৎসক তা‌দের মৃত ঘোষণা ক‌রেন। 

উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের জরুরি বিভা‌গের চিকিৎসক ডা. সুমাইয়া জান্নাত ব‌লেন, হাসপাতালে আনার আগেই দুই ভাই মারা গেছে। 


একাত্তর/এসি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর