ফারাও রাজার মন্দিরে মিললো দুই হাজার ভেড়ার মাথার মমি

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৯:৫১ পিএম

দক্ষিণ মিশরের প্রাচীন শহর অ্যাবিডোসে ফারাও রাজা দ্বিতীয় রামেসিসের মন্দিরে টলেমাইক যুগের অন্তত দুই হাজার ভেড়ার মাথার মমি এবং একটি প্রাচীন স্থাপনার সন্ধান পাওয়া গেছে। নিউইয়র্ক ইউনিভার্সিটির একদল প্রত্নতত্ত্ববিদ এসব মমি আবিষ্কার করেছেন। 

মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবার মন্দির থেকে ভেড়ার মাথার সঙ্গে মমি করা কুকুর, বন্য ছাগল, গরু, হরিণ ও বেজির মাথাও উদ্ধার করা হয়েছে। এগুলো নৈবদ্য (দেবতার প্রতি যে সামগ্রী নিবেদন করা হয়) হিসেবে মন্দিরে দান করা হয়েছিল। খবর সিএনএন'র। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ আবিষ্কার টলেমাইক যুগের পরবর্তী দুই হাজার বছরের বেশি সময় সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও প্রসারিত করবে।

উল্লেখ্য, খ্রিষ্টপূর্ব ৩০ সালে রোমানদের বিজয়ের পূর্ব পর্যন্ত ৩০০ বছর টলেমাইক যুগ বিদ্যমান ছিল।

image


প্রাণীর এসব মমি ছাড়াও প্রত্নতত্ত্ববিদেরা চার হাজার বছরের পুরোনো পাঁচ মিটার পুরু দেয়ালসহ একটি প্রাসাদের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। সেখানে প্রাচীন মূর্তি, বৃক্ষ, চামড়ার পোশাক ও জুতাও পাওয়া গেছে।

মিসরের সোহাগ গর্ভারনোরেটের অধীনে অ্যাবিডোস শহরটি অবস্থিত। রাজধানী কায়রো থেকে এর দূরত্ব প্রায় ৪৩৫ কিলোমিটার। শহরটিতে প্রাচীন মিসরীয় রাজপরিবারের সমাধি রয়েছে এবং ওসিরিস দেবীর ভক্তরা সেখানে যেত।   

মার্কিন দলের প্রধান সামেহ ইস্কান্দার জানান, দ্বিতীয় রামেসিসের জন্য এসব উৎসর্গ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

image

আরও পড়ুন: কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘটে অচল জার্মানি

সাত দশকেরও বেশি সময় রাজত্ব ছিল দ্বিতীয় রামসিসের। তার সময়কাল ছিল খ্রিষ্টপূর্ব ১৩০৪-১২৩৭ পর্যন্ত।

উল্লেখ্য, দ্বিতীয় রামেসিস 'মহান রামসিস' হিসেবেও পরিচিত। তিনি মিশরের উনবিংশতম রাজবংশের তৃতীয় ফারাও রাজা ছিলেন। তাকে মিশরীয় সাম্রাজ্যের সবচেয়ে মহান, সবচেয়ে উদযাপিত ও সবচেয়ে শক্তিশালী ফারাও হিসেবে বিবেচনা করা হয়। তার রাজত্বকালের প্রথমার্ধে তিনি নগর, মন্দির এবং সৌধ নির্মাণে মনযোগী ছিলেন।  


একাত্তর/আরবিএস  

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
ভূমধ্যসাগরের তীরে মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হাব 'দামিয়েত্তা' বন্দরে জোড়া জাহাজে রহস্যময় ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে! মিশরের মন্ত্রিসভা নিশ্চিত...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর