বিশ্বকাপ থেকে বড় অংকের টাকা পাবে ফুটবল ক্লাবগুলো

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৬:৩৬ পিএম

বিশ্বকাপে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের ছাড়তে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে ফিফা আগে যে ক্ষতিপূরণ দিতো আগামী ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপে তা প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই দুই আসরের জন্য প্রতিটি ক্লাবকে ৩৫৫ মিলিয়ন মার্কিন ডলার দেয়া হবে বলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ও ইউরোপিয়ান ক্লাব এসোসিয়েশন (ইসিএ) নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে কোন খেলোয়াড় যদি ইনজুরিতে পড়ে তবে তার জন্য ক্লাবগুলোকে রক্ষা করার দায়িত্ব ক্লাব বেনিফিট প্রোগামের। এই প্রোগ্রামের আওতায় জাতীয় দল থেকে যে ক্ষতিপূরণ পাওয়া যায় সেগুলোর একটি সিংহভাগ শেয়ার ক্লাবের রাজস্বখাতে জমা হয়।

এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে এই খাতে প্রতিটি ক্লাবকে ২০৯ মিলিয়ন মার্কিন ডলার দেয়া হয়েছিল। সোমবার (২৭ মার্চ) হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ইসিএ জেনারেল এসেম্বলিতে নতুন করে এ সংক্রান্ত এমওইউ স্বাক্ষর হয়েছে।

এ সম্পর্কে ইসিএ চেয়ারম্যান নাসের আল-খেলাইফি বলেন, এই ধরনের যুগান্তকারী একটি চুক্তিতে স্বাক্ষর করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই ধরনের এমওইউ বিশ্বব্যাপীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে ক্লাবগুলোর অবদানকে স্বীকৃতি প্রদান করবে। একইসাথে একটি বিষয় নিশ্চিত হবে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণে ক্লাবগুলোর যাতে যথাযথ ভূমিকা বজায় থাকে।

আরও পড়ুন: দক্ষিণ আমেরিকান ফুটবল সদর দপ্তরে মেসির ভাস্কর্য

এর আগে এ মাসের শুরুতে ফিফা ঘোষণা দিয়েছে ২০২৫ সালের জুন থেকে প্রতি চার বছর অন্তর ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সাত দল নিয়ে প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছিল।

একইসাথে ফিফা নতুন কাঠামোয় আন্তর্জাতিক ক্যালেন্ডারও ঘোষণা করেছে। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন ইতোমধ্যেই এই ক্যালেন্ডার ইসিএ কর্তৃক অনুমোদিত হয়েছে।


একাত্তর/আরএ

বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর