ফিফা হ্যাকড, তথ্য বেহাত

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই হামলার মাধ্যমে হ্যাকাররা সংস্থাটির কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের নাগাল পেয়েছে।

ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, এই হ্যাকিংয়ের ঘটনায় ফিফার কাছে থাকা মোট তথ্যের শূন্য দশমিক এক শতাংশেরও কম অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চুরি যাওয়া নথিপত্রের মধ্যে বিতর্কিত এবং শেষ পর্যন্ত ব্যর্থ হওয়া ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবনা সংক্রান্ত কোনো তথ্য নেই।

সূত্রগুলো আরও জানিয়েছে, ফিফার নিজস্ব কোনো প্রযুক্তিগত ত্রুটি বা সিস্টেম ব্যর্থতার কারণে এই অনুপ্রবেশ ঘটেনি; বরং হ্যাকাররা ফিফার কর্মী সেজে এই হামলা চালিয়েছে। আক্রমণটি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে নয়, বরং পুরো ফিফা সংস্থাকে লক্ষ্য করেই করা হয়েছে বলে জানানো হয়েছে।

সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে ফিফার একজন মুখপাত্র ইএসপিএনকে বলেন, ফিফা একটি অপরাধমূলক সাইবার আক্রমণের শিকার হয়েছে এবং এর ফলে কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য অননুমোদিতভাবে হ্যাকারদের হাতে চলে গেছে। এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ফিফা ঘনিষ্ঠভাবে কাজ করছে।

মুখপাত্র আরও বলেন, তথ্য—বিশেষ করে ব্যক্তিগত তথ্য—অবৈধভাবে সংগ্রহ ও প্রকাশের ঘটনাকে ফিফা কঠোর ভাষায় নিন্দা জানায়। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন, যা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বড়ো ধরনের পরিণতি ডেকে আনতে পারে।

এদিকে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে বলে ধারণা করা হচ্ছে। তারা তাদের ‘এক্স’ অ্যাকাউন্টে ফিফার কম্পিউটার ডেস্কটপের মতো দেখতে কিছু স্ক্রিনশট প্রকাশ করেছে।

একাত্তর/এসি
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার শীর্ষ মসনদে আসছে এক তীব্র লড়াইয়ের হাওয়া! বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে আগামী মার্চের ফিফা নির্বাচনে সভাপতি পদে...
ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাবের ভরাডুবি এবং তীব্র সমালোচনার মুখে পড়েও পদত্যাগের গুঞ্জন দুই গাল হেসে উড়িয়ে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের...
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অতিবৃষ্টিতে বাগেরহাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে, যার ফলে কয়েক দিন ধরে পানিতে ডুবে থাকা কাচা-পাকা আমন ধানে পচন ধরেছে। এর মধ্যেই বৃষ্টির পর চড়া রোদ ওঠায় শুকিয়ে...
এই পবিত্র ভূখণ্ডের ইসলামী ঐতিহ্যের কারণে ফিলিস্তিনের রয়েছে অসামান্য গুরুত্ব। সাংস্কৃতিক ইতিহাস থেকে শুরু করে ধর্মীয় তাৎপর্য- সব দিক থেকেই ফিলিস্তিন বিশ্বজুড়ে মুসলমানদের কাছে সবচেয়ে প্রভাবশালী ও...
আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে খুললো মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে দেশটিতে কাজের সুযোগ পেয়েছেন ১১২ জন বাংলাদেশি শ্রমিক। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর