ভারতে বিলুপ্তির ৭০ বছর পর চিতাশাবকের জন্ম

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৮:১১ পিএম

ভারতে চিতাবাঘকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করার ৭০ বছর পর দেশটিতে জন্ম নিয়েছে চারটি চিতাশাবক। 

বুধবার (২৯ মার্চ) ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব সুসংবাদটি ঘোষণা করে এটিকে একটি ‘গুরুত্বপূর্ণ ঘটনা’ বলে অভিহিত করেন।

দেশটি কয়েক দশক ধরে চিতাবাঘের পুনঃপ্রবর্তনের চেষ্টা করছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে গত বছর নামিবিয়া থেকে আটটি চিতা নিয়ে আসা হয়। গত মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় আরও ১২টি চিতা। 

কুনো ন্যাশনাল পার্কের বন্যপ্রাণী অভয়ারণ্যে গত সেপ্টেম্বরে নামিবিয়া থেকে নিয়ে আসা এক চিতাবাঘের ঘরে এই চারটি শাবকের জন্ম হয়েছে। 

এক টুইটবার্তায় খবরটি ঘোষণা করে পরিবেশমন্ত্রী বলেন, ‘আমি ভারতে চিতা ফিরিয়ে আনার নিরলস প্রচেষ্টার জন্য এবং অতীতে করা একটি পরিবেশগত ভুল সংশোধন করার জন্য প্রজেক্ট চিতার পুরো দলকে অভিনন্দন জানাই’। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ‘অসাধারণ খবর’কে স্বাগত জানিয়েছেন।

বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, শাবক চারটি পাঁচদিন আগে জন্মালেও বুধবার কর্মকর্তারা তাদের দেখেন।

পার্কের এক কর্মকর্তা জানিয়েছেন, মা সিয়ায়া এবং শাবকগুলো ভালো এবং সুস্থ রয়েছে।

তবে নতুন শাবকের ঘোষণা আসে কুনো জাতীয় উদ্যানে অন্য আটটি নামিবিয়ান চিতার মধ্যে একটি কিডনি ব্যর্থতার কারণে মারা যাওয়ার মাত্র দুইদিন পরে।

আরও পড়ুন: পবিত্র পর্বতে কাপড় খুলে ছবি তোলায় রুশ পর্যটক বিতাড়িত

গত বছর তাদেরকে ভারতে নিয়ে আসার মাধ্যমে প্রথমবারের মতো কোনও বৃহৎ মাংসাশী প্রাণীকে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে স্থানান্তরিত করা হয় এবং বন্যের মধ্যে পুনরায় প্রবর্তন করা হয়। 

চিতা- বিশ্বের দ্রুততম স্থল প্রাণী- ১৯৫২ সালে ভারতে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে যায়। বছরের পর বছর শিকার, বাসস্থানের ক্ষতি এবং খাওয়ার জন্য পর্যাপ্ত শিকার না থাকার কারণে এদের সংখ্যা ধীরে ধীরে হ্রাস পায়। 


একাত্তর/এসজে

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
ভারতের ১.৪২ বিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩০ বছরের নিচে। আর এই বিশাল তরুণ সমাজকে লক্ষ্য করে মাত্র কয়েক দিনে কোটি কোটি ফলোয়ারের এক অভাবনীয় অনলাইন সাম্রাজ্য গড়ে তুলেছে একটি নতুন যুব...
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কেরালায় এক বিশাল জনসভায় দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে হুংকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের উরিতে এক জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহতের...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর