দুমকিতে স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৯:২৫ পিএম

পটুয়াখালীর দুমকিতে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামীকে সদর উপজেলার বসাক বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। 

বুধবার (২৯ মার্চ) র‍্যাব-৮’র পটুয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) তুহিন রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

জানা গেছে, গ্রেপ্তারকৃত রিয়াজ হাওলাদার (২২) পটুয়াখালী সদর উপজেলার বদরপুর এলাকার মোহাম্মদ রাজা হাওলাদারের ছেলে। 

র‍্যাব জানায়, ২০২২ সালের ১৭ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় স্কুলে যাবার পথে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান রিয়াজ ও তার সহযোগীরা। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদি হয়ে রিয়াজ হাওলাদারকে প্রধান আসামি করে দুমকি থানায় ২৮ ডিসেম্বর একটি অপহরণ মামলা দায়ের করেন।  পুলিশ ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করলেও মামলার প্রধান আসামি রিয়াজ হাওলাদার দীর্ঘদিন পলাতক ছিল। 

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, তিন মাস ১২ দিন পর গোপন খবরের ভিত্তিতে র‍্যাব পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) তুহিন রেজার নেতৃত্বে একটি টিম সদর উপজেলার বসাক বাজার এলাকা থেকে ওই মামলার প্রধান আসামী রিয়াজ হাওলাদারকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

আরও পড়ুন: এক বছর পর জীবিত হলেন আবুল কাশেম! 

গ্রেপ্তারের পর আসামিকে দুমকি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।  


একাত্তর/জো

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর