এক বছর পর জীবিত হলেন আবুল কাশেম!

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৯:০৭ পিএম

ভোটার তালিকায় মৃত দেখানোর এক বছর পরে জীবিত হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বৃদ্ধ আবুল কাশেম। 

জানা গেছে, তিনি উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দী গ্রামের মৃত কোরপ আলী প্রামাণিকের ছেলে। বর্তমানে তার বয়স ৭৩ বছর। 

২০২২ সালের প্রথম দিকে ভোটার তালিকা হালনাগাদ করার সময় আবুল কাশেমকে মৃত দেখানো হয়। কিন্তু বিষয়টি জানতেন না আবুল কাশেম। বয়স্ক ভাতার কার্ডের আবেদন করতে ইউনিয়ন পরিষদ তথ্যসেবা কেন্দ্রে গিয়ে জানতে পারেন তিনি মৃত। এরপর তিনি উল্লাপাড়া নির্বাচন কমিশনের অফিসে এক বছর ধরে ঘুরেছেন মৃত দেখানো জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য। 

আবুল কাশেম অভিযোগ করে জানান, গত একবছর আগে তার ভোটার আইডি কার্ড অজ্ঞাত কারণে বাতিল হওয়ায় তিনি তার প্রয়োজনীয় সাংসারিক বা সামাজিক কোন কাজ করতে পারেননি। পূর্বের কার্ড দিয়ে কাজ করতে গেলে সর্বত্রই তাকে বলা হয় কার্ডটি তার বাতিল হয়ে গেছে বা অনলাইনে এর কোন তথ্য পাওয়া যায় না। বয়স্ক ভাতার একটি কার্ড করার জন্য অনেক চেষ্টা করেও ভোটার আইডি কার্ড কার্যকর না থাকায় তা সম্ভব হয়নি। ফলে তাকে পোহাতে হয়েছে অনেক ভোগান্তি। এতদিনে তিনি জানতে পারেন ভোটার তালিকা থেকে তার নামটি মৃত হিসাবে বাদ দেওয়া হয়েছে। 

তিনি জানান, পরে উপজেলা নির্বাচন অফিসে বিষয়টি জানিয়ে একটি আবেদন করেন তিনি। অবশেষে মঙ্গলবার (২৮ মার্চ) নির্বাচন অফিস থেকে তাকে জীবিত দেখিয়ে ভোটার তালিকায় পুনর্বহাল করে নতুন ভোটার আইডি কার্ড প্রদান করা হয় বলে উল্লেখ করেন ভুক্তভোগী আবুল কাশেম। 

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদ রানা বৃদ্ধ আবুল কাশেমকে হালনাগাদ ভোটার তালিকায় মৃত দেখানোর বিষয়টির কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করে জানান, যারা ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব পালন করেছেন মূলত তাদের ভুলেই এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে তাকে আগে জানানো হয়নি। তবে আবুল কাশেমের আবেদনের প্রেক্ষিতে দ্রুত তার ভোটার তালিকা সংশোধন করে তাকে নতুন আইডি কার্ড করে দেওয়া হয়েছে। 


একাত্তর/জো

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর