ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় চীন-ব্রাজিলের বাণিজ্য চুক্তি

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০৭:০৩ পিএম

দুই দেশের বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে ডলারের ব্যবহার বাদ দেয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে চীন এবং ব্রাজিল। দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহৃত হবে বলে চুক্তির শর্তে উল্লেখ করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেস জানিয়েছে, বুধবার (২৯ মার্চ) বিষয়টি ব্রাজিল সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এই চুক্তির ফলে ডলারের ব্যবহার বাদ দিয়ে চীন লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের সাথে সরাসরি নিজস্ব মুদ্রা দিয়ে বাণিজ্য করতে পারবে। 

ব্রাজিলের বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সংস্থা অ্যাপেক্স-ব্রাজিল এক বিবৃতিতে জানায়, চীনের সঙ্গে এই চুক্তির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে খরচ কমবে এবং বাণিজ্য বাড়বে। পাশাপাশি অর্থ বিনিয়োগের পথ সহজতর করবে।

আরও পড়ুন: গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় মার্কিন সাংবাদিক আটক

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রে চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র। ফলে ডলারের বিরুদ্ধে চীনের এ উদ্যোগ স্বাভাবিকভাবে দেখবে না বাইডেন প্রশাসন। 

অন্যদিকে ব্রাজিলের সবচেয়ে বড় বাণিজ্য-অংশীদার চীন। গত বছর দু'দেশের মধ্যে ১৫ হাজার ৫০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে।


একাত্তর/আরবিএস  

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর