গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় মার্কিন সাংবাদিক আটক

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০৮:০৩ পিএম

গুপ্তচরবৃত্তির অভিযোগে ওয়াল স্ট্রিট জার্নালের মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচকে আটক করেছে রাশিয়া। 

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বৃহস্পতিবার জানিয়েছে, ইভান গার্শকোভিচকে উরাল মাউন্টেনস শহর ইয়েকাটেরিনবার্গ থেকে গুপ্তচরবৃত্তির সময় আটক করা হয়েছে।

রাশিয়ার অভিযোগ, অভিযুক্ত এ সাংবাদিক রাশিয়ান সামরিক-শিল্প কমপ্লেক্সের একটি উদ্যোগের কার্যকলাপ সম্পর্কে শ্রেণীবদ্ধ তথ্য সংগ্রহ করছিলেন যা ছিল রাষ্ট্রীয় গোপন বিষয়।

স্থানীয় মিডিয়ার মতে, তিনি ইউক্রেনের যুদ্ধ এবং ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর বিষয়ে তথ্য সংগ্রহ করছিলেন।

এ মার্কিন সাংবাদিককে ঠিক কবে আটক করা হয়েছে সে তথ্য নিশ্চিত করেনি এফএসবি।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হলে গার্শকোভিচের ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

আরও পড়ুন: ঈদের ছয়দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ

এদিকে স্নায়ুযুদ্ধের সময়ের পর রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে এই প্রথম কোনো মার্কিন নিউজ আউটলেটের প্রতিবেদক আটক হলেন। 

গার্শকোভিচ ওয়াল স্ট্রিট জার্নালের মস্কো ব্যুরোতে সংবাদদাতা হিসাবে রাশিয়া এবং ইউক্রেনের বিষয়ে তথ্য সংগ্রহ করছিলেন।

চলতি সপ্তাহে প্রকাশিত তার শেষ প্রতিবেদনটি পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ান অর্থনীতির মন্দার ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিল।

ওয়াল স্ট্রিট জার্নালে যোগ দেওয়ার আগে ৩১ বছর বয়সী গেরশকোভিচ মস্কোতে এএফপি-তে কাজ করতেন। তিনি এর আগে মস্কো টাইমসের সাংবাদিক ছিলেন।

গার্শকোভিচ রাশিয়ান ভাষায় কথা বলেন। তার বাবা-মা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন তবে তারা মূলত সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন।


একাত্তর/আরবিএস  

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর