ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩১

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১০:০০ পিএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বাসিলান প্রদেশের বালুক-বালুক দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩১ জন হয়েছে। উদ্ধারকর্মীরা অন্তত ২৩০ জনকে উদ্ধার করেছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে, এদের একজনের বয়স ছয় মাস। 

ফিলিপাইনের কোস্টগার্ড কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৩০ মার্চ) এসব তথ্য জানিয়েছে। খবর: এএফপি।

দ্য এমভি লেডি মেরি জয় ৩ নামের যাত্রীবাহী ফেরিটিতে স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে আগুন ধরে। এটি আরেকটি দ্বীপে যাচ্ছিল।

ফিলিপাইনের কোস্টগার্ড ও জেলেদের সঙ্গে নিয়ে উদ্ধারকর্মীরা ১৯৫ জন যাত্রী ও ৩৫ জন ক্রুকে উদ্ধার করে। উদ্ধার অভিযান চলাকালে জাহাজটির শীতাতপ নিয়ন্ত্রিত একটি কক্ষে বেশিরভাগ মরদেহ পাওয়া গেছে।

ফিলিপাইন কোস্ট গার্ডের কমোডর রেজার্ড মারফে এক বিবৃতিতে জানান, ‘অগ্নিকাণ্ডের সময় যাত্রীরা ঘুমিয়ে ছিলেন। তাই হঠাৎ আগুন বুঝতে পেরে তারা আতঙ্কিত হয়ে পড়েন।’

মারফে আরও জানান, ‘আগুন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন জাহাজটিকে তীরের দিকে ভেড়ানোর চেষ্টা করেছেন যাতে যাত্রীরা ঝাপ দিয়ে সাঁতরে সহজেই ডাঙায় চলে যেতে পারে।’

তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তা সম্পর্কে এখনও জানা যায়নি। 

আরও পড়ুন: ইন্দোরে মন্দিরের কুয়ার ছাদ ধসে নিহত ১৩

প্রথম দিকে কর্তৃপক্ষ ১০ জন নিহত ও ৭ জন নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিল। তবে আরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কেননা নিবন্ধনকৃত ২০৫ জন যাত্রীর বাইরেও আরও অনেকে জাহাজটিতে অবস্থান করছিলেন।


একাত্তর/জো

সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আবকাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্যাটেলাইটে ধারণ করা ছবি বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে রিখটার স্কেলে সাত দশমিক আট মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১২৯ জন। 
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর