চ্যাটজিপিটির সাহায্যে জরিমানা এড়ালেন তরুণী

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০৬:১০ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের লেখা চিঠি ব্যবহার করে সফলভাবে পার্কিং জরিমানার হাত থেকে বেঁচে গেছেন এক ব্রিটিশ তরুণী। 

শুক্রবার (৩১ মার্চ) বিবিসির প্রতিবেদনে বলা হয়, মিলি হোলটন নামের ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যখন ইয়র্ক সিটি কাউন্সিলের কাছ থেকে নোটিশটি পেয়েছিলেন, তখন উচ্চবাচ্য না করে জরিমানার টাকা দিয়ে দেয়ার কথা ভেবেছিলেন তিনি। 

তবে পরে সিটি কাউন্সিলের কাছে আপিল করে একটি চিঠি লেখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটির কাছে অনুরোধ করেন তিনি। পরে জরিমানার নোটিশ প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটগুলো তথ্য খুঁজে বের করে এবং এগুলোকে মানুষের মতো উপস্থাপন করে প্রশ্নের উত্তর দেয়ার জন্য ডিজাইন করা হয়েছে। 

আপাতদৃষ্টিতে প্রভূত বোধশক্তিসম্পন্ন হওয়া সত্ত্বেও, চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই স্বীকার করেছে যে সিস্টেমটি ‘কখনও কখনও যৌক্তিক শব্দযুক্ত কিন্তু ভুল বা অর্থহীন উত্তর লিখতে পারে’।

image


মিলি হোলটন বলেন, রাস্তায় পার্কিং করার জন্য তাকে জরিমানা করা অন্যায় ছিল, কেননা তার সেখানে পার্কিংয়ের অনুমতি ছিল।  

ইয়র্ক সেন্ট জন ইউনিভার্সিটির এই ছাত্রী বলেন, তিনি তার ইভেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রির শেষ বছরে একাডেমিক কাজে ব্যস্ত থাকায় জরিমানার টাকা দিয়ে দেয়ার কথা ভেবেছিলেন।

আরও পড়ুন: দামেস্কে আবারও ইসরাইলের বিমান হামলা

তবে পরে এই নিয়ে আপিল করার সিদ্ধান্ত নেন তিনি। তিনি বলেন, ‘আমি ভাবলাম, ‘ওহ আমার এই জরিমানা দরকার নেই, আমি একজন ছাত্র’ কিন্তু আমি যা বলতে চেয়েছিলাম তা প্রকাশ করা বেশ কঠিন ছিল। তাই আমি ভাবলাম আমি শুধু দেখব চ্যাটজিপিটি আমার জন্য এটি করতে পারে কিনা। আমি কোথায় এবং কখন এটি ঘটেছে, কেন এটি ভুল ছিল এবং জরিমানা করার জন্য আমার রেফারেন্স সম্পর্কে আমার সমস্ত বিবরণ দেই এবং এটি মিনিটের মধ্যে এই পুরোপুরি সুগঠিত জবাব দেয়।’

তিনি আরও বলেন, চ্যাটবটের জবাব ‘দুর্দান্ত’ ছিল এবং এটি পরিস্থিতিটি পুরোপুরি ব্যাখ্যা করে। জরিমানা প্রত্যাহার করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের চিঠি পেয়ে তিনি ‘খুব স্বস্তি পেয়েছিলেন’ বলেও জানান তিনি।


একাত্তর/এসজে


পুরো দুনিয়া যখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ব্যস্ত, তখন আর নিজেদের সামলে রাখতে পারলো না অ্যাপল। এবার এআই প্রযুক্তি চ্যাটজিপিটিতে গা ভাসাতে যাচ্ছে অ্যাপলও।
কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর জোর দিয়েই যাচ্ছে বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এর সরাসরি প্রভাব পড়ছে কর্মীদের ওপর। লেঅফস ডট ফাইয়ের প্রতিবেদন বলছে, ২০২৪ সালের প্রথম মাসেই বিশ্বজুড়ে প্রযুক্তিখাতে...
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি আর এআই নিয়ে গোটা দুনিয়া এখন জেরবার। এই প্রযুক্তির সাহায্য নানা ধরনের চমক হাজির হচ্ছে মানুষের সামনে। কখনও সেটি কল্যাণের, আবার কখনও কখনও দারুণ হুমকি। এমন কি এআই এর জনক...
মানবতার জন্য হুমকির আশঙ্কায় কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের প্রশিক্ষণ স্থগিত করতে চান ইলন মাস্কসহ বিশ্বের শীর্ষ প্রযুক্তিবিদরা। তারা এ বিষয়ে সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্কতামূলক একটি খোলা চিঠিতে সই...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর