সরকার সাংবাদিকদের টুঁটি চেপে ধরেছে: ফখরুল

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০৯:২৭ পিএম

মানুষের কষ্ট তুলে ধরার অপরাধে ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে সরকার সাংবাদিকদের টুঁটি চেপে ধরছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। 

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, যথাসময়ে প্রতিবাদ না করার কারণে এখন যারাই সরকারের বিরুদ্ধে কথা বলছে তারাই গুমখুনের শিকার হচ্ছে। 

তার আরও দাবি, নির্বাচন কমিশনকে ব্যবহার করে সরকার আগাম নির্বাচনের নতুন ষড়যন্ত্র করছে। 

শনিবার (১ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। এদিন দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে' অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

ফখরুল বলেন, অন্যদের বিপদে যারা চুপ ছিলো, তারাও নিজেদের বিপদের দিনে কাউকে পাশে পাচ্ছে না। তবে দেশে বিএনপি আছে বলেই এখনও সরকারের অন্যায়ের প্রতিবাদ হয়। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ‘আগাম নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন’ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আগাম নির্বাচন করে গোটা জাতিকে বোকা বানিয়ে আগের মতো নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করবে। কিন্তু জনগণ আর আপনাদের ফাঁদে পা দেবে না। প্রতিরোধ গড়ে তুলে আপনাদের ষড়যন্ত্র বানচাল করে দেবে।’

পূর্ব ঘোষিত এই অবস্থান কর্মসূচিতে দলটির নেতারা বলছেন, দেশের মানুষের কষ্টের তুলে ধরার অপরাধে ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে সরকার সাংবাদিকদের টুঁটি চেপে ধরছে।

বিএনপি নেতাদের দাবি, সিন্ডিকেট করে ব্যাংক, অর্থনীতিসহ বাংলাদেশের সব কিছু ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সমালোচনা পছন্দ করে না।

আরও পড়ুন: অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠায় নেমেছে প্রথম আলো: কাদের

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম। সঞ্চালনায় ছিলেন দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হক। 

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যু্বদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ প্রমুখ। 


একাত্তর/এসি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর