আশুলিয়ায় মোটরসাইকেল আরোহী নিহত, দুই বাসে আগুন

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১১:২৭ এএম

আশুলিয়ার জিরাবোতে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে দুইটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া তারা সড়ক অবরোধ করেও প্রতিবাদ জানান।

রোববার (২ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক রাজু মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা দুটো বাসেও আগুন ধরিয়ে দেন পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

তবে, তাৎক্ষণিভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: খুলনায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, দুই জেলায় পাল্টাপাল্টি ধাওয়া

আশুলিয়া জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আহমেদুল কবির জানান, রোববার সকাল সাড়ে আটটার দিকে, ঢাকা আরিচা মহাসড়কের জিরাবোতে একটি বাস অন্য একটি বাসকে অতিক্রম করছিল। এসময় একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী। এ ঘটনার পর দুটি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।


একাত্তর/আরএ

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর