সেই সংবাদ কোনো এজেন্ডা বাস্তবায়নের অংশ: বঙ্গবন্ধু পরিষদ

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০৮:০৪ পিএম

মহান স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইনে প্রকাশিত একটি সংবাদে দেশের স্বাধীনতাকে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ করেছে বঙ্গবন্ধু পরিষদ।

সংগঠনটির দাবি, ওই সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত এবং কোনো এজেন্ডা বাস্তবায়নেরই অংশ।

রোববার (২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক আ ব ম ফারুক এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।

সংবাদটির উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ফটোকার্ডে বাক্যগুলোর ব্যবহার শুধু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদ এবং প্রায় দুই লাখ মা-বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকেই খাটো করেনি, তাদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের চরম পরাকাষ্ঠাও প্রদর্শন করেছে। 

মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতা শব্দের সঙ্গে একজন ব্যক্তির ক্ষোভ মিশিয়ে প্রণীত সংবাদের প্রচার কোনোভাবেই দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় বহন করে না। যদিও প্রথম আলো ১৭ মিনিট পর সংবাদটি প্রত্যাহার করে সংশোধনী প্রকাশ করেছে। কিন্তু সংবাদটি ততক্ষণে ভাইরাল হয়েছে। অনেকেই এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে দিয়েছেন এবং তা এখনও সরানো হয়নি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদের ফটোকার্ডের কথিত দিনমজুর জাকিরের বক্তব্য এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে নিহিত রয়েছে সরকারের বিরুদ্ধে মানুষকে ক্ষিপ্ত করার বার্তা।

১৯৭২ সালের ১৬ জুলাই জাতীয় প্রেস ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন- সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা থাকবে। তবে নীতিমালা মেনে পত্রিকাগুলোকে দায়িত্বশীল হতে হবে। 

আরও পড়ুন: দৈনিকের সংবাদে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নিন্দা

সেদিন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে কতিপয় সাংবাদিকদের ভূমিকা সম্পর্কে বলেছিলেন, কিছু কিছু সাংবাদিক নিজেদের প্রগতিশীল বলে দাবি করতো। কিন্তু তারা স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময়ে ক্যান্টনমেন্ট খবর সরবরাহ করতেন। আপনারা কি বলবেন যে তাদের গায়ে হাত দিলে গণতন্ত্র এবং সাংবাদিকদের স্বাধীনতার ওপর আঘাত করা হবে! স্বাধীন দেশে যথেচ্ছাচার চলতে দেয়া যেতে পারে না। স্বাধীনতা ভোগ করার অধিকার তারই আছে যে স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে জানে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতির পিতার প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশে সব ধরনের অপসাংবাদিকতামুক্ত এবং বস্তুনিষ্ঠ ও তথ্যনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করি। একই সঙ্গে এ ধরনের ঘৃণ্য অপতৎপরতার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর