বঙ্গবাজার থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০১:৫১ পিএম

রাজধানীর ফুলবাড়িয়ার বঙ্গবাজার মার্কেটে দানবীয় আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ দোকানের মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করছেন। 

বড় ধরনের আগুনের কারণে মালামাল সরিয়ে নিতে তাদের বেগ পোহাতে হচ্ছে। তারপরও তারা চেষ্টা করছেন ঘটনাস্থলে পৌঁছে দোকান থেকে জিনিসপত্র বের করে নিয়ে আসতে। 

বঙ্গবাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, সকাল ছয়টার দিকে আগুন লাগার খবর পাবার সঙ্গে সঙ্গে অনেকেই তারা মার্কেটে ছুটে যান এবং মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করেছেন। 

তবে আগুন দ্রুত ছড়িয়ে পরার কারণে বেশিরভাগের পক্ষে মালামাল সরিয়ে নেয়া সম্ভব হয়নি। আর আগুনের ভয়াবহতা এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে, কাছেও যাবারও উপায় ছিল না। 

আগুন নিয়ন্ত্রণে আনতে বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট।

পাশাপাশি ফায়ার সার্ভিসের এই ৫০টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনা, বিমান ও নৌ বাহিনীর সদস্যরা। মঙ্গলবার সকাল ছ’টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

বঙ্গবাজারে আগুন পাশের ভবন এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। বঙ্গবাজারের আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে এনেক্সকো টাওয়ারে।

আরও পড়ুন: বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণের সার্বিক তদারকিতে প্রধানমন্ত্রী

আগুনে বঙ্গবাজারে টিনশেড মার্কেটটি পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া বঙ্গবাজারের সামনের রাস্তায়ও ছড়িয়ে পড়েছে আগুন। 

আগুন লাগার খবরে মার্কেটের ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছে যে যার মতো করে দোকান থেকে জিনিসপত্র বের করে আনার চেষ্টা করেছেন। তবে আগুনের ধোঁয়ায় সমস্যায় পড়তে হয়েছে। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর