ভুহলেদারে ব্যর্থতায় রুশ জেনারেল মুরাদভ বরখাস্ত

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৭:৪০ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ভুহলেদার আক্রমণে ব্যর্থতার জন্য রুশ সেনাবাহিনীর জেনারেল রুস্তম মুরাদভকে বরখাস্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (৩ এপ্রিল) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুইটি সূত্রের বরাতে এ খবর নিশ্চিত করে মস্কো টাইমস।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ভুহলেদারে ইউক্রেনীয় সেনাদের ওপর আক্রমণ পরিচালনার সময় রাশিয়ার কয়েক ডজন ট্যাংক ধ্বংস হওয়ার পর জেনারেল রুস্তম মুরাদভকে বরখাস্ত করা হয়।

মাইকেল কফম্যান নামের সামরিক বিশ্লেষক বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়লা খনির শহর ভুহলেদারে মাইন পুঁতে রাখা ছোট এলাকা দিয়ে মুরাদভ বারবার রুশ সেনাদের আক্রমণে পাঠিয়েছেন। জায়গাটি ছিল উন্মুক্ত। সেখানে তারা কোনো উল্লেখযোগ্য সাফল্যও অর্জন করতে পারেনি।

আরও পড়ুন: আরও লাখ ডলারের বেশি গুনতে হচ্ছে স্টর্মিকে

বাখমুতের প্রায় ১০০ মাইল দক্ষিণে ভুহলেদাদের লড়াইকে চলমান যুদ্ধে রাশিয়ার জন্য সবচেয়ে বিব্রতকর ব্যর্থতা বলে মনে করা হয়। লড়াইয়ে রুশ সেনাবাহিনী ১৩০টি সাজোয়া যান হারায়।


একাত্তর/জো

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত এবং পেন্টাগনের অভ্যন্তরীণ প্রশাসনিক সংকটের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদচ্যুত করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন...
ঘানার রাষ্ট্রপতি বলেছেন, পশ্চিম আফ্রিকার দেশটির প্রধান বিচারপতিকে পদের অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত করার পর তিনি তাকে বরখাস্ত করছেন।
মন্ত্রীসভার সব মন্ত্রীকে বরখাস্ত করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। কর বৃদ্ধি সংক্রান্ত রক্তক্ষয়ী সংঘর্ষের কয়েক সপ্তাহ পর বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দিয়েছেন।
নৌপ্রধানকে বরখাস্ত করার খবর নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন। সোমবার একটি সংবাদ সম্মেলনে এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্রকে প্রশ্ন করা হলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে আবেগাপ্লুত হয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি।...
দেশে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর