কেনিয়ায় সব মন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৩:০৬ পিএম

মন্ত্রীসভার সব মন্ত্রীকে বরখাস্ত করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। কর বৃদ্ধি সংক্রান্ত রক্তক্ষয়ী সংঘর্ষের কয়েক সপ্তাহ পর বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দিয়েছেন।

শুধুমাত্র ডেপুটি প্রেসিডেন্ট রিগাথি গাচাগুয়া এবং প্রাইম কেবিনেট সেক্রেটারি মুসালিয়া মুদাভাদিকে তাদের স্বপদে বহাল রাখা হয়েছে।

রাজধানী নাইরোবিতে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট রুটো জানান, ‘সামগ্রিক মূল্যায়ন এবং পর্যালোচনার’ পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, যতটুকু উন্নয়ন আমরা করেছি, আমি খুবই ভালোভাবে জ্ঞাত যে আমার প্রতি কেনিয়ার সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। তারা বিশ্বাস করে এই প্রশাসন আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে।

গত ২৫ জুন কর বৃদ্ধির বিরুদ্ধে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। এতে অন্তত ২২ জন নিহত হন। ওইদিন বিক্ষোভকারীরা দেশটির সংসদেও ঢুকে পড়েন। বিক্ষোভকারী ও সাধারণ মানুষ এতটাই ক্ষুব্ধ ছিলেন যে তারা সংসদের ভেতর ভাঙচুর চালান।

পরিস্থিতি বেগতিক দেখে পরের দিন ২৬ জুন আইনটি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট রুটো।

এত মানুষের মৃত্যু হওয়ার পর আইন প্রত্যাহার করায় বিক্ষোভকারীদের ক্ষোভ কমেনি। পরবর্তীতে তারা সরকার বিরোধী বিক্ষোভ শুরু করেন। এর জেরে মন্ত্রীসভার সব সদস্যকে বরখাস্ত করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট রুটো।

 

একাত্তর/জো
ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত এবং পেন্টাগনের অভ্যন্তরীণ প্রশাসনিক সংকটের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদচ্যুত করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন...
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছেন। 
ঘানার রাষ্ট্রপতি বলেছেন, পশ্চিম আফ্রিকার দেশটির প্রধান বিচারপতিকে পদের অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত করার পর তিনি তাকে বরখাস্ত করছেন।
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩১ জন নিহত ও ১০৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার কমিশন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর