নৌপ্রধানকে বরখাস্ত করা নিয়ে মন্তব্যে অস্বীকৃতি ক্রেমলিনের

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৯:৩৬ এএম

নৌপ্রধানকে বরখাস্ত করার খবর নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন। সোমবার একটি সংবাদ সম্মেলনে এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্রকে প্রশ্ন করা হলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।

কৃষ্ণসাগরে ইউক্রেনের হামলায় একাধিক যুদ্ধজাহাজ হারানোর পর রাশিয়া রুশ নৌবাহিনীর কমান্ডার-ইন-চিফকে বরখাস্ত করেছে এমন গুঞ্জন উঠেছে। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সপ্তাহান্তে রুশপন্থি ইজভেস্টিয়া সংবাদপত্রসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম বলেছে, অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভের স্থলাভিষিক্ত হয়েছেন নর্দার্ন ফ্লিট কমান্ডার আলেকজান্ডার মোইসিয়েভ।

প্রতিবেদনে প্রকাশিত নিয়োগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে রাশিয়া। এ বিষয়টি সাধারণত প্রেসিডেন্টের ডিক্রির মাধ্যমে ঘোষণা করা হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘এখানে গোপনীয় লেবেলযুক্ত ডিক্রি রয়েছে, সেগুলো সম্পর্কে আমি মন্তব্য করতে পারি না। এই বিষয়ে কোনও পাবলিক ডিক্রি ছিল না।’

৬১ বছর বয়সী ইয়েভমেনভ ২০১৯ সালের মে মাসে নৌবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন। তার অপসারণের বিষয়টি নিশ্চিত হলে এটি হবে রাশিয়ার সামরিক উচ্চপদে সবচেয়ে বড় ধাক্কা। এর আগে, গত বছর মহাকাশ বাহিনীর প্রধান সের্গেই সুরোভিকিনকে বরখাস্ত করার হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে গত সপ্তাহে একটি সামরিক টহল নৌকাসহ দুই ডজনেরও বেশি রুশ জাহাজ ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত এবং পেন্টাগনের অভ্যন্তরীণ প্রশাসনিক সংকটের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদচ্যুত করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর