ঘানার প্রধান বিচারপতি বরখাস্ত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম

ঘানার রাষ্ট্রপতি বলেছেন, পশ্চিম আফ্রিকার দেশটির প্রধান বিচারপতিকে পদের অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত করার পর তিনি তাকে বরখাস্ত করছেন।

এএফপির খবরে বলা হয়, ৬১ বছর বয়সী গার্ট্রুড আরাবা এসাবা স্যাকি টোরকোনো ২০২৩ সালে ঘানার উচ্চ আদালতের প্রধান বিচাপতি হিসেবে দায়িত্ব নেওয়া তৃতীয় নারী। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে তাকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিলো।

প্রেসিডেন্ট জন মাহামা অভিযোগ তদন্তের জন্য সুপ্রিম কোর্ট এক জন বিচারপতিকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করেন। ওই অভিযোগের মধ্যে বিচারিক নথি জালিয়াতি ও সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগও অন্তর্ভুক্ত ছিলো।

সোমবার প্রেসিডেন্টের দপ্তর থেকে সোমবার এক বিবৃতিতে জানানো হয় যে কমিশন তদন্তে অভিযোগগুলোর ভিত্তি প্রমাণিত হয়েছে এবং তাকে পদ থেকে অপসারণের সুপারিশ করেছে।

এতে বলা হয়, প্রেসিডেন্ট জন মাহামা তাৎক্ষণিকভাবে প্রধান বিচারপতিকে পদ থেকে অপসারণ করেছেন। তিনি হলেন প্রথম কর্মরত প্রধান বিচারপতি যার বিরুদ্ধে তদন্তের পর বরখাস্ত করা হয়েছে।

জানুয়ারিতে দায়িত্ব গ্রহণকারী মাহামা দুর্নীতি দমনের অঙ্গীকার করেছেন।

টরকোনুর বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ আনা হবে কিনা তা তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না।

একাত্তর/আরএ
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা উত্তাল রাজনীতির আবহেই দেশের বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে চরম ধাক্কা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কংগ্রেস সভাপতি...
ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত এবং পেন্টাগনের অভ্যন্তরীণ প্রশাসনিক সংকটের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদচ্যুত করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন...
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর