পোল্যান্ড সফরে জেলেনস্কি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১১:২৮ পিএম

নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে পোল্যান্ড সফর করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

বুধবার পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ও প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকির সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরে ওয়ারশ সফরে যান জেলেনস্কি। খবর: সিএনএন।

স্থানীয় সময় সকাল ১১টায় পোল্যান্ডের প্রেসিডেন্ট প্রাসাদে জেলেনস্কি প্রবেশ করবেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের আন্তর্জাতিক নীতি বিভাগের প্রধান মারসিন প্রজিডাকজ।

এই সফরে পোল্যান্ডে থাকা ইউক্রেনীয় শরণার্থী, পোল্যান্ডের জনগণ এবং ব্যবসায়ীদের সঙ্গে ইউক্রেন পুনর্গঠনের বিষয়ে জেলেনস্কি আলোচনা করবেন।

যুদ্ধের শুরু থেকেই বিগত ১৩ মাস ধরে ইউক্রেনকে সমর্থন করে আসছে ইউক্রেনের প্রতিবেশী, অন্যতম ঘনিষ্ঠ মিত্র ও প্রতিবেশী পোল্যান্ড। শুধু সমর্থনই নয়, সামরিক সহযোগিতাসহ কিয়েভে ট্যাংক ও অস্ত্র সরবরাহে অন্যান্য পশ্চিমা দেশগুলোর আগ্রহ সৃষ্টিতেও ভূমিকা রাখে ন্যাটো জোটের এই সদস্য দেশটি। 

এসব কারণে পোল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ জানান, মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছাতে অবদান রাখার জন্য পোল্যান্ডের প্রতি কৃতজ্ঞ ইউক্রেন।

আরও পড়ুন: ভুহলেদারে ব্যর্থতায় রুশ জেনারেল মুরাদভ বরখাস্ত

এছাড়াও পোল্যান্ডের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চেয়েছে কিয়েভ। তবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি ওয়ারশ।


একাত্তর/জো

টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
রাশিয়া আমেরিকাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া প্রস্তাব দিয়েছে, আমেরিকা যদি...
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানি ড্রোন মোকাবিলায় সহায়তা করতে চায় কিয়েভ। তবে, এই সহায়তার বিনিময়ে অর্থ এবং উন্নত প্রযুক্তি দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট...
ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে ‘সশরীরে উপস্থিত’ থাকবেন বলে রোববার নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে...
দেশে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথি এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক শব্দ ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লিখিতরূপে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার। একইভাবে মন্ত্রী,...
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন কি না, তা আইন অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর