দুই অটোচালকের বিবাদ থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৪:০৬ পিএম

সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর পয়েন্টে অটোরিকশা চালকের সংঘর্ষ থামাতে গিয়ে এক ক্ষুদ্র ব্যবসায়ী খুন হয়েছেন। 

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা সংঘর্ষে জড়িত একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। 

জানা গেছে, নিহত ফারুক মিয়া (২৮) মাইজবাড়ি গ্রামের ওয়ারিশ আলীর ছেলে। তিনি নবীনগর পয়েন্টে দোকানদারী করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অটোরিকশাচালক রোমান ও নাজমুলের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে নাজমুল তার আত্মীয়-স্বজন ডেকে এনে অটোরিকশাচালক রোমানের উপর হামলা করেন। 

এসময় দোকানদার ফারুক আহমদ ফেরাতে আসলে তাকে বুকের পিছনে ছুরিকাঘাত করে নাজমুলের লোকজন। ঘটনাস্থলেই মারা যান তিনি। নাজমুলের লোকজন অটোরিকশাচালক রোমানকেও ছুরিকাঘাত করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। 

এদিকে, সংঘর্ষ চলাকালে পালিয়ে আসার সময় স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

আরও পড়ুন: যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন বলেন, নিহত ফারুক আমাদের মার্কেটে ব্যবসা করতো। সে খুব ভালো ছেলে ছিল। দুই অটোরিকশাচালকের লোকদের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে সে মারা গেছে বলে আমাকে জানিয়েছেন স্থানীয়রা।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রিপন কুমার মোদক বলেন, দুই অটোরিকশাচালকের সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ফারুক মিয়া। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।


একাত্তর/এসজে

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর