লেবানন থেকে ছোঁড়া রকেট প্রতিহতের দাবি ইসরাইলের

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৭:০৭ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরাইলের ভেতরে ছোঁড়া একটি রকেট প্রতিহত করার দাবি করেছে ইসরাইলের সেনাবাহিনী। 

বৃহস্পতিবার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, "লেবানন থেকে ইসরাইলি ভূখণ্ডে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং সফলভাবে তা প্রতিহত করা হয়েছে। ইসরাইলের উত্তরাঞ্চলের শ্লোমি শহরে এবং মোশাভ বেটজেটে সতর্কীকরণ সাইরেন বাজছিল বলে জানিয়েছে তারা। 

লেবাননের দুই নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে দ্বিতীয় রকেট হামলা চালানো হয়। এরপর সীমান্তের ওপার থেকে পাল্টা আর্টিলারি বর্ষণ করে ইসরাইল। 

গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রকেটের আগুনে এক শিশু আহত হয়েছে এবং ইসরাইলি বাসিন্দাদের সুরক্ষিত এলাকায় থাকতে বলা হচ্ছে। 

আরও পড়ুন: বাখমুতে এগিয়ে ওয়াগনার, পাল্টা হামলার প্রস্তুতি ইউক্রেনের

এ ব্যাপারে লেবাননের সেনাবাহিনী বা লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই সপ্তাহে জেরুজালেমে আল-আকসায় ফিলিস্তিনি উপাসকদের উপর ইসরাইলি বাহিনীর হামলার মধ্যে রকেট হামলার এই ঘটনা ঘটলো। আল-আকসার এ ঘটনায় ইসরাইলের নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। 


একাত্তর/এসজে 

দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর