বেহাল রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১০:৫৬ এএম

বেহাল রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। গত বর্ষায় ভাঙনের কারণে এখনও বন্ধ সাতটি ফেরি ঘাটের মধ্যে চারটি। এছাড়া পানি কমায় সচল থাকা ঘাটের এ্যাপ্রোচ সড়ক ও র‌্যাম উঁচু হওয়ায় যানবাহন উঠানামায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অন্যদিকে পদ্মায় চর জেগে উঠায় ফেরিগুলোকে চলতে হচ্ছে ভোগান্তি নিয়েই।

পারাপারের গুরুত্বপূর্ণ ঘাট দৌলতদিয়া-পাটুরিয়ার দৌলতদিয়ার সাতটি ফেরির মধ্যে ৪টিই বন্ধ।

এদিকে পদ্মার পানি কমায় সচল থাকা তিনটি ঘাটের র‌্যাম ও এ্যাপ্রোচ সড়ক উঁচু হয়ে যাওয়ায় যানবাহনগুলোকে ফেরিতে উঠানামা করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। 

যানবাহন চালকরা বলছেন, আসছে ঈদের আগে ঘাট মেরামত করা না হলে বাড়বে ভোগান্তি।

একজন চালক জানান, জ্যামে দীর্ঘক্ষণ দাড়িয়ে থেকে ভোগান্তি পোহাতে হয় তাদের। অনেক সময়ই ফেরি দেরি করে আসে। মাঝে মাঝে তা ৬ থেকে ৮ ঘণ্টাও হয়ে যায়।

আরেকজন অভিযোগ করেন বলে, জায়গাটি ভাঙা হওয়ায় ট্রাক নিয়ে উঠতে সমস্যা হয় তাদের। তাছাড়া রেকারের সহায়তায় ওঠাটাও বেশ ব্যয়বহুল। প্রতিবারের জন্য গুনতে হয় ৩ থেকে ৪ হাজার টাকা।

ফেরি চালকরা জানান, পদ্মায় চর জেগে উঠায় নদীতে ওয়ানওয়ে চ্যানেল করা হয়েছে। ফলে একসাথে দুটো ফেরি ক্রসিং করতে সমস্যা হচ্ছে।

তবে ঘাটের দায়িত্বে থাকা বিআইডব্লিউটি’এ কর্তৃপক্ষ জানান, পানি বাড়লে ঘাট স্বাভাবিক হবে।

বিআইডব্লিটিএ’র সহকারী প্রকৌশলী শাহ আলম জানান, আসা করছি পানি বাড়লে আর এখনকার মতো অসুবিধা থাকবে না। মাসের শেষের দিকে কিছুদিনের জন্য এমন হয়।

আরও পড়ুনু: ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে শিমুলিয়া বাংলাবাজারের ফেরিগুলো দৌলতদিয়া পাটুরিয়ায় নিয়ে আসায় কমেছে ফেরি সঙ্কট। তবে ঘাটের ভোগান্তি দূর করার দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের মানুষ।

একাত্তর/আরএ

রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর