ঘুমিয়ে থাকা বড় ভাইয়ের গলা কাটলেন ছোট ভাই

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০৪:০৩ পিএম

মানিকগঞ্জে ঘুমিয়ে থাকা বড় ভাইকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। হত্যার পর থেকে পলাতক রয়েছেন সন্দেহভাজন ছোট ভাই।

রোববার দিবাগত রাত ১২টার দিকে জেলার সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবু রায়হান (২৭)। তিনি ওই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।

খুনে সন্দেহভাজন ব্যক্তির নাম রোমান। তিনি সম্পর্কে  রায়হানের ছোট ভাই।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, শাহজাহান ফকিরের তিন ছেলে আবু রায়হান (২৭), রোমান (২৪) ও জামান (১৮)। টাকা-পয়সা নিয়ে ওই পরিবারে বিরোধ চলছিল। মা-বাবা এক ঘরে ও পাশেই অন্য একটি ঘরে একই খাটে তিন ভাই ঘুমাতেন।

প্রতিদিনের মতো রোববার রাত ৯টার দিকে খাবার খেয়ে তিন ভাই ঘুমাতে যান। বড় ভাই রায়হান ও ছোটভাই জামান শুয়ে পড়লেও রোমান চেয়ারে বসেছিলেন।

রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় রায়হানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে রোমান পালিয়ে যায়। এ সময় বড় ভাই রায়হানের গোঙানির শব্দে ঘুম ভেঙে যায় ছোট ভাই জামানের।

পরে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মানিকগঞ্জে প্রধান শিক্ষককে কোপালো বহিষ্কৃত ছাত্র

সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই রায়হান খুন হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোমানকে আটক এবং মামলার প্রস্তুতি চলছে। 


একাত্তর/এসি

যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর