যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসকারী গ্রেপ্তার

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০৮:৫৪ পিএম

ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন সামরিক গোয়েন্দাদের তথ্য অনলাইনে ফাঁস করে দেয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

অভিযুক্ত জ্যাক ডগলাস টিশেরা মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের একজন সদস্য বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। শুক্রবার ম্যাসাচুসেটসের বোস্টনের আদালতে তাকে হাজির করা হবে।

২১ বছর বয়সী জ্যাককে বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের গ্রামীণ এলাকা ডাইটনের বাড়ি থেকে এফবিআই গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরই হাফ প্যান্ট ও টি-শার্ট পরা জ্যাককে দ্রুত সাঁজোয়া যানে করে নিয়ে যাওয়া হয়। 

বিস্তারিত পড়ুন: পাল্টা জবাব দিতে নৌবাহিনীর সামর্থ্য বাড়াতে বললেন শি

জ্যাক টিশেরাকে একটি অনলাইন চ্যাট গ্রুপের নেতা হিসাবে চিহ্নিত করা হয়েছে, যে প্ল্যাটফর্মে গোপন নথিগুলি প্রথম ফাঁস করা হয়েছিল। 

ফাঁস হওয়া নথিতে ইউক্রেনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন বেরিয়ে এসেছে। পাশাপাশি আমেরিকান মিত্রদের সম্পর্কে সংবেদনশীল গোপনীয়তা প্রকাশ হয়ে পড়েছে। 

এর ফলে যুক্তরাষ্ট্রকে তার বিশ্বব্যাপী মিত্রদের সামনে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়েছে এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছে।

এক সপ্তাহ আগে এই তথ্য ফাঁসের ঘটনা ঘটে। ওইসব নথির মাধ্যমে মিত্রদের ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরি এবং ইউক্রেনের সামরিক দুর্বলতা ফাঁস হয়ে যায়।

এর পরই তথ্য ফাঁসকারীর সন্ধানে নামে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। এক সপ্তাহ হন্যে হয়ে খোঁজার পর বৃহস্পতিবার অভিযুক্তকে আটকের কথা জানায় এফবিআই।    

জ্যাক ডগলাস টিশেরার বিরুদ্ধে 'অননুমোদিত অপসারণ এবং শ্রেণীবদ্ধ তথ্য ফাঁসের' অভিযোগ আনা হয়েছে। 

এয়ারম্যান জ্যাক টিশেরা পশ্চিম কেপ কডের ওটিস এয়ার ন্যাশনাল গার্ড বেসে অবস্থিত ম্যাসাচুসেটস ন্যাশনাল গার্ডের গোয়েন্দা শাখায় আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।

এর বাইরে তিনি প্রধানত পুরুষ কিশোরদের নিয়ে গঠিত একটি অনলাইন চ্যাট রুম তদারকি করেছিলেন, যাদের সাথে তিনি কয়েক মাস ধরে শীর্ষ পর্যায়ের গোপন তথ্য আদান-প্রদান করছিলেন বলে অভিযোগে উঠে এসেছে। 


একাত্তর/আরবি

যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশপাশের অঞ্চলে অন্যতম বৃহত্তম এবং ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রোববারের এই রাতভর চালানো হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।...
রাশিয়ার সবচেয়ে বড় জাতীয় উৎসব ‘বিজয় দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে আগ্রাসী ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে দাঁড়িয়ে তিনি একদিকে যেমন ইউক্রেন যুদ্ধের...
হাঙ্গেরির রাজনীতিতে এখন এক নাটকীয় পটপরিবর্তন! যে দেশের প্রধানমন্ত্রী এককালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই হাঙ্গেরির নবনির্বাচিত সরকার প্রধান পিটার...
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর