রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপনাস্ত্রে তছনছ কিয়েভ

আপডেট : ২৪ মে ২০২৬, ০৮:৪৩ পিএম

যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশপাশের অঞ্চলে অন্যতম বৃহত্তম এবং ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রোববারের এই রাতভর চালানো হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। তবে এই হামলার সবচেয়ে উদ্বেগজনক দিক ছিল রাশিয়ার নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিকের ব্যবহার।

যুক্তরাষ্ট্রের শ্রেণিবিন্যাস অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রটি একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা একই সঙ্গে একাধিক সাধারণ বা পারমাণবিক যুদ্ধাস্ত্র (ওয়ারহেড) বহনে সক্ষম। এর প্রচণ্ড গতি এবং বিশেষ গতিপথের কারণে ইউক্রেনের কাছে থাকা বর্তমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এটিকে প্রতিহত করা প্রায় অসম্ভব। চলমান যুদ্ধে রাশিয়া এই নিয়ে মাত্র তৃতীয়বারের মতো এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করল।

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া রাতারাতি ইউক্রেনজুড়ে একযোগে ৬০০টি ড্রোন এবং ৯০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে ৬০৪টি অস্ত্র আকাশে ধ্বংস করতে সক্ষম হলেও সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে পারেনি।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, নতুন এই ওরে্শনিক ক্ষেপণাস্ত্রটি মধ্য ইউক্রেনের বিলা তাসের্কভা শহরের কাছে আঘাত হেনেছে। ক্রেমলিনের ওপর ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ওরা (রাশিয়া) সত্যিই পাগল হয়ে গেছে। রাশিয়ার এই অপরাধ যেন কোনোভাবেই শাস্তি ছাড়া পার পেয়ে না যায়, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিলহা জানিয়েছেন, এবার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটিতে কোনো আসল বিস্ফোরক ছিল না, বরং একটি ডামি বা নকল যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে। তা সত্ত্বেও কিয়েভ অঞ্চলের এই হামলাকে তিনি রাজধানীর ওপর চালানো অন্যতম বৃহৎ আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন।

রাশিয়ার এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা বিশ্বের নেতারা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ওরে্শনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার আসলে মস্কোর একটি রাজনৈতিক ভীতি প্রদর্শনের কৌশল এবং এটি একটি চরম দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক উসকানি।


ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ওরে্শনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার রাশিয়ার এই আগ্রাসী যুদ্ধকে আরও বিপজ্জনক স্তরে নিয়ে গেল। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ একে রাশিয়ার একটি বেপরোয়া উসকানি বলে অভিহিত করেছেন এবং ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর বিষয়ে জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে, ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভয়াবহ হামলাটি হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না। রুশ অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের একটি প্রাণঘাতী ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই এই ওরে্শনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তাঁর অভিযোগ, গত শুক্রবার পূর্ব লুহানস্কের রুশ অধিকৃত শহর স্টারোবিলস্কের একটি কলেজ ছাত্রাবাসে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে, যা একটি সন্ত্রাসী কাজ। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ওই ড্রোন হামলায় নিহত শিশুর সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও তিনজন আটকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর ইউক্রেনের এই হামলার জবাব দিতেই ওরে্শনিক ও অন্যান্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।

তবে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার এই বেসামরিক নাগরিক হত্যার দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কেবল রাশিয়ার সামরিক অবকাঠামো এবং সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত স্থাপনাগুলোতেই আঘাত করে থাকে।


তারা আরও স্পষ্ট করে যে, গত শুক্রবার ভোরে তাদের মূল লক্ষ্য ছিল স্টারোবিলস্ক অঞ্চলের রুশ ড্রোন প্রযুক্তির অন্যতম প্রধান কেন্দ্র ‘রুবিকন’ ইউনিটের সদর দফতর। ২০২৪ সালে গঠিত এই এলিট রুবিকন সেন্টার মূলত রাশিয়ার ড্রোন প্রযুক্তির আধুনিকায়ন এবং লক্ষ্যবস্তু নির্ধারণের কাজ করে আসছিল।

রুশ হামলার সময় কিয়েভের একটি মেট্রো স্টেশনে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের চোখে-মুখে ছিল চরম আতঙ্ক। ৬২ বছর বয়সী ফিন্যান্সিয়ার নাতালিয়া জোয়ারিচ বার্তা সংস্থা রয়টার্সকে সেই ভয়াবহ রাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমরা মাথার ওপর বিস্ফোরণের শব্দ শুনতে শুনতে এবং উপর দিয়ে জিনিসপত্র উড়ে যেতে দেখতে দেখতে এখানে এসেছি। এটা অত্যন্ত ভয়ানক ও ভীতিকর ছিল। আমরা তিন ঘণ্টারও বেশি সময় ধরে এখানে বসে আছি এবং ওপরের বিস্ফোরণের আওয়াজ শুনছি।

এই হামলার পর পশ্চিমা দেশগুলোর কাছে দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। পুতিনকে কটাক্ষ করে জেলেনস্কি বলেন, এখন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য বিশ্বনেতাদের কাছ থেকে এমন কিছু বড় সিদ্ধান্ত নেয়া দরকার, যাতে মস্কোর ওই বুড়ো খিটখিটে মানুষটা শেষ পর্যন্ত বাধ্য হয়ে ‘শান্তি’ শব্দটি উচ্চারণ করে।

তথ্যসূত্র: সিএনএন ও রয়টার্স

এআরএস
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
ইউক্রেনের মধ্যঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি জনাকীর্ণ শপিং সেন্টারে রাশিয়ার ভয়াবহ ‘ডাবল-ট্যাপ’ ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর