স্লোভিয়ানস্কে মিসাইল হামলায় আট ইউক্রেনীয় নিহত

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১১:১৪ এএম

ইউক্রেনের পূর্বাঞ্চলে স্লোভিয়ানস্কতে রাশিয়ান মিসাইল হামলায় শিশুসহ আট ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছে। 

শুক্রবার বাখমুতের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানান, স্লোভিয়ানস্ক শহরের কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে মিসাইল হামলায় আটজন নিহত ও ২১ জন আহতে হয়েছে। এসময় সাতটি মিসাইল ছোঁড়া হয় বলে জানান তিনি। 

মিসাইল হামলায় একটি ভবনের দুটি উপরের তলা ধসে পড়ে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে জীবিত একজন নারীকে উদ্ধার করে। বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধানে রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। 

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় জানায়, উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়।

জেলেনস্কি টেলিগ্রামে ক্ষতিগ্রস্ত ভবনের ফুটেজসহ একটি পোস্টে বলেন, দুষ্ট রাষ্ট্র আবারও তার সারমর্ম প্রদর্শন করেছে। শুধু দিবালোকে মানুষ হত্যা। ধ্বংস করে, সমস্ত জীবনকে ধ্বংস করে।

এদিকে, ইউক্রেনের সেনারা বাখমুতের কিছু অংশ থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন। এই অঞ্চলের মধ্য দিয়ে মস্কোর ধীর অগ্রগতির কেন্দ্রবিন্দু বাখমুত।

কয়েক মাস ধরে চলা গোলাবর্ষণ এবং বোমাবর্ষণের ফলে বিধ্বস্ত বাখমুতকে ইউক্রেনীয় সৈন্যরা দৃঢ়তার সাথে বাখমুতকে রক্ষা করছে। রুশ বাহিনী এখন শহরের ৮০ শতাংশের নিয়ন্ত্রণ করছে, এমন ‘অতিরঞ্জিত বিবৃতি’ প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের সামরিক কমান্ডাররা। 

ব্রিটেনের সেনাবাহিনীর মূল্যায়নে বলা হয়েছে, রাশিয়া বাখমুত দখল করার জন্য নতুন করে সম্পদ মোতায়েন করছে, যাকে মস্কো ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলে আরও বেশি এলাকা দখলের একটি ধাপ হিসেবে দেখে আসছে। 

আরও পড়ুন: জাপানের প্রধানমন্ত্রীর ওপর ‘স্মোক বোমা’ হামলা

যুদ্ধের আগে প্রায় ৭০ হাজার লোকের বাসস্থান বাখমুত একটি বিশাল শীতকালীন আক্রমণে রাশিয়ার প্রধান লক্ষ্য ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপে সবচেয়ে বেশি তীব্রতার পদাতিক স্থলযুদ্ধ সত্ত্বেও এখনও পর্যন্ত এখানে খুব কম অগ্রগতি হয়েছে।

ব্রিটিশ আপডেটে বলা হয়েছে, ইউক্রেনীয়রা এখনও শহরের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলো দখল করে রেখেছে, তবে গত ৪৮ ঘণ্টার মধ্যে বিশেষ করে তারা তীব্র রাশিয়ান আর্টিলারি গুলির শিকার হয়েছে।


একাত্তর/এসজে

আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর