সুদানের রাজধানীতে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৩:৩৪ পিএম

উত্তর আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শনিবার খার্তুমের দক্ষিণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশেপাশে গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর: আল জাজিরা, বিবিসি।

কয়েকদিন ধরেই সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে চরম উত্তেজনার উত্তেজনা চলছিল, তা বৃহস্পতিবার থেকে প্রকাশ্যে আসতে থাকে। এর জেরেই এ গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, দক্ষিণ খার্তুমে আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) একটি ঘাঁটিতে সংঘর্ষ, বিস্ফোরণ এবং বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। 

কাতারভিত্তিক আলজাজিরা টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা গেছে, খার্তুমে সামরিক বাহিনীর গাড়ি ছুটছে। কয়েক জায়গায় থেকে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে চারদিকে ছড়াচ্ছে। আতঙ্কে ছোটাছুটি করতে দেখা গেছে সাধারণ মানুষকে। প্রধান সড়কগুলো অনেকটাই জনশূন্য।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: কঙ্গোর পূর্বাঞ্চলে হামলায় অন্তত ৪৪ জন নিহত

সেনাবাহিনী ও আরএসএফ উভয় বাহিনীর প্রধানরা নিজেদের মধ্যে বিবাদ কমিয়ে আনতে প্রস্তুত বলে শুক্রবার এবং শনিবার দিনের শুরুতে মধ্যস্থতাকারীদের জানিয়েছিলেন। এর মধ্যেই রাজধানীতে এই সংঘর্ষের খবর আসলো। 


একাত্তর/জো 

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কুমামোতো অঞ্চলের একটি শপিং মলে রহস্যজনক বিস্ফোরণ এবং ধসে পড়া...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর