উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০২:০৪ পিএম

রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টরের বিজিবি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধা ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে বিজিবি মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করে। এরপর আরও দুটি ইউনিট বাড়ানো হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিস। 

এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস বিজিবি মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১০ মিনিট পরেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। 

এদিকে এই আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, কয়েকজন মার্কেটের ভেতর থেকে ছুটোছুটি করে কাটা কাপড়ের রোল বের করে আনছেন। 

আরও পড়ুন: দোকানে মোবাইল হারানোয় দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

টিনশেড এই মার্কেটটিতে কাপড়েরর দোকান ছাড়াও বাইক সার্ভিসিং সেন্টার, চা-পানের দোকানসহ বিভিন্ন রকম মুদি দোকান রয়েছে।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর