ফায়ার অফিসে হামলা নাশকতার উদ্দেশ্যে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৯:৫১ পিএম

বঙ্গবাজারে আগুনের মধ্যে ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীরা নাশকতার জন্যই ওই ঘটনা ঘটিয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন,যারা ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করেছে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা তদন্তে জানা গেছে,তারা  উদ্দেশ্যমূলকভাবে নাশকতার জন্য এসব করেছে।

‘তারা বিশেষ একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দিয়েছে।’

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আসাদুজ্জামান কামাল। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কোন রাজনৈতিক দলের কর্মী এ বিষয়ে বিস্তারিত তদন্তের পর জানা যাবে। কোন উদ্দেশ্য, কেন নাশকতা - তা তদন্তে বেড়িয়ে আসবে।’

ভয়াবহ আগুন লেগে গত ৫ এপ্রিল পুড়ে যায় ঢাকার বঙ্গবাজার। ভস্মীভূত হয়ে গেছে প্রায় চার হাজার দোকান। ওইদিনই বঙ্গবাজার লাগোয়া ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা চালানো হয়। ভাংচুর করা হয় ১৪টি গাড়ি।

এ ঘটনায় বেশ কয়েকজনকে পাকড়াও করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই নাশকতার বিষয়টি বেরিয়ে আসছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

হঠাৎ করেই চারিদিকে এতে আগুন লাগার পেছনে কোনও ধরণের নাশকতার আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও পড়ুন: হঠাৎ এত আগুন কেন, তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ফায়ার সার্ভিস, দুর্যোগ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা তিনটি তদন্ত কমিটি নাশকতার বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।


একাত্তর/আরবি

অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর